আন্তর্জাতিক ডেস্ক: বাইকে বসে রয়েছেন তিন জন। পিছনের আসনে বসেছিলেন এক মহিলা। কোলে ছিল তার সম্তান। হঠাৎ একটি গাড়ির সামনে পড়ে যায় বাইকটি।গাড়ির সঙ্গে বাইকের ধাক্কায় শিশুসহ ছিটকে পড়লেন মা। বাইকের পিছনের আসন থেকে লাফিয়ে উপরের দিকে উঠে রাস্তায় পড়ে যান তিনি।
গত বুধবার ভারতের পুণের সড়কে এই পথ দু'র্ঘ'টনাটি ঘটেছে। জুন্নর এলাকায় বেলহে-জেজুরি হাইওয়েতে যে টি-পয়েন্ট রয়েছে, সেখানেই বাইকটির সঙ্গে গাড়িটির ধা'ক্কা লাগে। রাস্তার এক দিক দিয়ে এগিয়ে আসছিল সাদা রঙের ওয়াগন-আর মডেলের গাড়ি। তার বিপরীত দিক দিয়ে বাইকটি আসছিল।
বাইকে বসে থাকা আরোহীদের কেউ হেলমেট পরে ছিলেন না। সেই অবস্থায় রাস্তা পার করছিল বাইকটি। রাস্তা পার করার সময় গাড়ির সঙ্গে সজোরে ধা'ক্কা লাগে বাইকটির। ধা'ক্কা লাগার পরমূহুর্তেই বাইক থেকে উপরের দিকে লাফিয়ে ওঠেন মহিলা। বুকের মধ্যে আঁকড়ে ছিলেন তার সন্তানকে।
সন্তানসহ রাস্তায় ছিটকে পড়লেন তিনি। বাইক আরোহী পড়ার সময় সামলে নিয়েছিলেন নিজেকে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মহিলা এবং সন্তান কারও গু'রুতর আ'ঘা'ত লাগেনি। দুইজনেই সুস্থ রয়েছেন। এই পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। নেটমাধ্যমে ছড়িয়েও পড়তে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে যায়।