আন্তর্জাতিক ডেস্ক: নিশ্চিত মৃত্যুর হাত থেকে ইমরান খানকে বাঁচিয়ে 'পাকিস্তানের নায়ক' বছর তিরিশের এই যুবক। ইমরানের উপর যখন গুলি হা'মলা চালানো হচ্ছে, তখন হা'মলাকারীর পিছনেই ছিলেন তিনি। ঠিক সময়ে হা'মলাকারী যুবকের ব'ন্দু'ক ধরা হাতটি টেনে নেন তিনি।
ল'ক্ষ্যভ্র'ষ্ট হয় ৬ রাউন্ড গু'লি। যা হয়তো ইমরানের বুকে লাগতে পারত। তবে লাগেনি। বদলে গু'লি এসে লাগে ইমরানের পায়ে। জ'খ'ম হলেও প্রাণে বেঁচে গিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক তথা সাবেক প্রধানমন্ত্রী ইমরান। মোক্ষম মুহূর্তের একটি ছবি বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়।
সেখানে বন্দুক হাতে দেখা যাচ্ছে হা'মলাকারীকে। তবে তার ব'ন্দু'কটির নল আকাশের দিকে তাগ করা। কারণ পিছন থেকে তার ব'ন্দুক ধরা হাতটি টেনে ধরেছেন ওই যুবক। তার পরণে লাল-সাদা-নীল একটি টি-শার্ট। পাকিস্তানের জিও টিভি সূত্রে জানা গিয়েছে, ওই বন্দুক থেকে মোট ৬ রাউন্ড গু'লি চলেছে। লক্ষ্যে লাগেনি।
তবে লাগলে একা ইমরান নয়, আরও অনেকেরই প্রাণ যেতে পারত। সেই পরিণামের কথা ভেবেই ওই যুবককে নায়কের আসনে বসিয়েছেন অনেকেই। একটি টিভি ফুটেজে দেখা যাচ্ছে তাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন ইমরান সমর্থকেরা। তার ছবির নীচেও ‘‘হ্যাশট্যাগ আওয়ার হিরো’’ অর্থাৎ আমাদের নায়ক লিখেও পোস্ট করেছেন ঘটনাস্থলে উপস্থিত ইমরানের সমর্থকেরা।