আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গু'লি চালানোর ঘটনায় গ্রে'ফতার করা হয়েছে হা'মলাকারীকে। হা'মলা চালানো নিয়ে মুখ খুললেন অভিযুক্ত যুবক। কেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাকে লক্ষ্য করে গু'লি চালালেন, সে নিয়ে স্বীকারোক্তি দিয়েছেন হামলাকারী।
ইমরান খানের ওপর গুলি চালালেন কেন? ভিডিওবার্তায় জানালেন হামলাকারী। এনডিটিভি সূত্রে জানা গিয়েছে, এক ভিডিও বার্তায় ওই হামলাকারী বলেছেন, ‘‘ইমরানকে মা'রতে গিয়েছিলাম। কারণ উনি বিপথে চালিত করছেন লোকেদের।’’ ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এমটিনিউজ২৪ডটকম। হা'মলা চালাতে কী ভাবে গুজরনওয়ালায় গিয়েছিলেন, সে কথাও জানিয়েছেন আ'ত'তা'য়ী।
তিনি জানিয়েছেন, বাইকে করে গুজরনওয়ালায় পৌঁছান। তারপর বাইকটি এক আত্মীয়ের বাড়িতে রাখেন। অন্য দিকে, বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ইমরানের উপর হা'মলায় দুই আ'ততা'য়ী জড়িত। এক জনের হাতে পি'স্তল ছিল। অন্য জনের হাতে একে-৪৭ রাইফেল ছিল।
বৃহস্পতিবার বিকালে ওয়াজিরাবাদ জেলার গুজরনওয়ালার আলওয়ালা চকে প্রচার চালাচ্ছিলেন ইমরান। সেখানেই তাকে লক্ষ্য করে পর পর ৬ রাউন্ড গু'লি চালানো হয়। গু'লি এসে লাগে ইমরানের ডান পায়ে। এই ঘটনায় ইমরান এবং তার আপ্ত সহায়কসহ একাধিক ব্যক্তি আহ'ত হয়েছেন। দেখুন সেই স্বীকারোক্তি ভিডিওবার্তা...