আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে তাক করে তখন সবে একটি মাত্র গু'লি চালিয়েছিল আ'ত'তা'য়ী। পি'স্ত'লের ট্রি'গারটা যেই না টানতে যাওয়া, পিছন থেকে জাপটে ধরে এক ধাক্কায় আ'ততা'য়ীর হাত থেকে ব'ন্দু'কটা ফেলে দিয়েছিলেন। তারপরেও জীবনের ঝুঁ'কি নিয়ে সেই আ'ততা'য়ীকে ধরেন।
তিনি ইবতিসাম হাসা। ইমরান খানকে বাঁচানোর পর এখন তিনি পাকিস্তানের ‘হিরো’। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্য হাসা। স্থানীয় এক সংবাদমাধ্যমকে হাসা জানিয়েছেন, ইমরান যে গাড়িতে ভাষণ দিচ্ছিলেন, তার ঠিক ১০-১২ ফুট দূরেই দাঁড়িয়েছিলেন তিনি।
তখনই তিনি দেখতে পান এক ব্যক্তি বন্দুকে গু'লি ভরে ইমরানকে লক্ষ্য করে গু'লি চালালেন। দ্বিতীয় বার গু'লি চালানোর আগেই হা'মলাকারীর উপর ঝাঁ'পিয়ে পড়েন হাসা। তিনি জানান, তখন একটাই লক্ষ্য ছিল, হা'মলাকারীকে যে ভাবেই হোক নির'স্ত করা। তাই নিজের জীবনের ঝুঁকি নিয়েও হা'মলাকারীর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন।
তিনি এখন সকলের চোখে হিরো। তাকে নিয়ে সবাই উচ্ছ্বাস প্রকাশ করলেও, হাসা কিন্তু সেই জোয়ারে গা ভাসিয়ে দিতে চান না। বরং তার এখন সবচেয়ে বড় চিন্তা কিন্তু ইমরানকে নিয়েই। এ প্রসঙ্গে ইমরানের উদ্দেশ্যে তার ‘ত্রাতা’ হাসা বলেছেন, “জীবন থাকতে খান স্যারের গায়ে কোনও আঁচ লাগতে দেব না!”