শনিবার, ০৫ নভেম্বর, ২০২২, ০৩:৪৭:২৭

তিন শ কোটি টাকার লটারি জিতে যে কান্ড ঘটালেন!

তিন শ কোটি টাকার লটারি জিতে যে কান্ড ঘটালেন!

আন্তর্জাতিক ডেস্ক: এক চীনা ব্যক্তি সম্প্রতি আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হয়েছেন। তিনি পরিচয় গোপন করে ছদ্মবেশে গিয়েছিলেন লটারি জেতার টাকা নিতে।  তিনি নিজের স্ত্রী এবং সন্তানদের কাছ থেকেও লটারি জেতার কথা গোপন রেখেছেন। তাকে শুধু চেনা যাবে ছদ্মনাম ‘লি’ নামে।

‘লি’ চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত একটি অঞ্চলের কোনো এক এলাকা থেকে ৪০টি লটারির টিকিট কিনেছিলেন বলে জানা গেছে। সব টিকিটেই সাতটি একই নম্বর ছিল। তিনি আসলেই ভাগ্যবান, কারণ তিনি লটারি জিতে পেয়েছেন ২২০ মিলিয়ন ইউয়ান (প্রতি টিকিটে ৫.৪৮ মিলিয়ন ইউয়ান)। অর্থাৎ ৩০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় তিন শ কোটি টাকা। কিন্তু এরপর এই ব্যক্তি ঘটালেন আরেক কান্ড! 

কিন্তু ছেলে, মেয়ে ও স্ত্রীর সঙ্গে এই আনন্দ উদযাপন না করে বরং গোপন করে গেছেন। কিন্তু এটা শুনেই তার সম্পর্কে ধারণা করে ফেলবেন না। এর পেছনে রয়েছে একটি কারণ।  

পুরস্কার সংগ্রহের সময় লি কারণ হিসেবে সাংবাদিকদের বলেছেন, ‘আমি আমার স্ত্রী বা বাচ্চাকে বলিনি। আমি উদ্বিগ্ন এই কারণে যে তারা অন্য লোকদের থেকে নিজেদের আলাদা ভাবা শুরু করে দিতে পারে এবং ভবিষ্যতে কঠোর পরিশ্রম বা বাচ্চারা পড়াশোনা বন্ধ করে দিতে পারে। ’ তাই পরিচয় গোপন করার জন্য তিনি কার্টুন চরিত্রের পোশাক পরেছিলেন। এই পোশাকেই তিনি পুরস্কার গ্রহণ করেছেন।  

অনেকে তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কারণ চোর, ডাকাত, ছিনতাইকারী তো আছেই। এ ছাড়া দেখা যাবে সেই দূর আত্মীয়সহ সবাই এসে সাহায্যের জন্য তাকে বিরক্ত করছে।  

আইনগতভাবে লি তার স্ত্রীকে লটারির পুরস্কার সম্পর্কে না জানিয়ে আইন ভঙ্গ করেছেন। কারণ লটারির অর্থ বিবাহিত দম্পতির মধ্যে একটি যৌথ সম্পদ হিসেবে বিবেচিত হয়। উল্টোদিকে বড় লটারি জেতার কারণে পরিবার ছিন্নভিন্ন হয়ে যাওয়ার এবং জীবন নষ্ট হওয়ার অনেক ভয়ঙ্কর গল্প রয়েছে। তাই পরিবারকে না জানানোই ভালো বলে মনে করেন তিনি। সূত্র : ফরচুন ডটকম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে