শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ১২:৩২:৫৮

প্রেমের জালে ফাঁসিয়ে মাফিয়াদের ধরেন এই নারী অফিসার

প্রেমের জালে ফাঁসিয়ে মাফিয়াদের ধরেন এই নারী অফিসার

আন্তর্জাতিক ডেস্ক: কেবল বুদ্ধি নয়, তার সঙ্গে রূপযৌবনকেও হা'তিয়ার করেছেন তিনি। আর এভাবেই একের পর এক প্রেমের জালে ফাঁসিয়ে মা'ফিয়াদের ধরে প্রশংসা কুড়িয়েছেন এই নারী পুলিশ অফিসার। বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা পুলিশের শিরোপাটি আপাতত তারই দখলে। 

আর এই সুন্দরী মহিলার প্রেমেই কু'পো'কাত মা'ফিয়া ড'ন থেকে চো'রাচা'লানকারী, সব তাবড় তাবড় অ'পরা'ধীরা। বর্তমানে মা'দক বি'রো'ধী প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দক্ষিণ আমেরিকার এই মহিলা পুলিশ কর্মী। মা'দক ছাড়লে মিলবে তার সঙ্গে ডেটে যাওয়ার সুযোগ, তার এই প্রস্তাবে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন তিনি।

জন্মসূত্রে পাওয়া সৌন্দর্যকেই নিজের সবচেয়ে বড় অ'স্ত্র বানিয়ে তুলেছেন ডায়না র‍্যামিরেজ। কলম্বিয়ার মেডেলিন শহরের এই পুলিশ অফিসারের প্রেমে পাগল মা'ফিয়া ড'ন থেকে শুরু করে মা'দক কা'রবা'রিরা। প্রেমের ফাঁদে ফেলে তাদের গো'পন ডে'রা থেকে বের করে আনার চেষ্টা করেন ডায়না। 

আর এটাই তদ'ন্তকারী হিসেবে তার সাফল্যের চাবিকাঠি বলে জানিয়েছেন এই মহিলা পুলিশকর্মী। একটা মিশনে সাফল্য এলেই পরবর্তী শি'কার ধরার জন্য আবার নতুন করে ভালোবাসার জাল বিছাতে শুরু করেন ডায়না। কিন্তু অ'পরা'ধীদের ধরার জন্য কেন এই পদ্ধতিই বেছে নিয়েছেন তিনি?

আসলে ডায়নার রূপ যৌবনের হাতছানিতে আকৃষ্ট হতেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় তার একের পর এক ছবিতে স্পষ্ট হয়ে উঠত শরীরী আবেদনও। যার জেরে সোশ্যাল মিডিয়ায় ডায়নার অনুরাগীর সংখ্যা বরাবরই মাত্রাছাড়া। বর্তমানে ৪ লাখের বেশি ভক্ত রয়েছে তার। যদিও মডেলিং বা ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা তিনি কখনও ভাবেননি। 

বরং পুলিশের চাকরি নিয়ে দুষ্টের দ'মন আর শিষ্টের পালন করাই তার লক্ষ্য ছিল। তবে পুলিশে যোগ দেওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের ছবি ভাগ করে নিতে তার ভালই লাগত। একদিন সেই সূত্রেই তিনি খুঁজে পান, সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারদের মধ্যে এমন একজনের নাম। যে পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’। 

ভারচুয়াল দুনিয়ার আড়াল নিয়েই তার সঙ্গে ভাব জমিয়ে ফেলেন ডায়না। তারপর ডেটে যাওয়ার প্রস্তাব দিয়ে ওই ব্যক্তিকে কৌশলে তুলে দেন পুলিশের হাতে। এই ঘটনা থেকেই এভাবে কাজ করার ভাবনা তার মাথায় এসেছিল বলে জানিয়েছেন ডায়না। তারপর থেকে একই কায়দায় একাধিক অ'পরা'ধীকে গ্রে'প্তার করে ফেলেছেন তিনি। 

এমনকি এক মা'ফিয়া ড'নকে গ্রেপ্তারির সাফল্য হিসেবে বিশেষ গ্যালান্ট্রি মেডেল পেয়েছেন এই পুলিশ কর্মী কিন্তু এই শেষ অভিযানটিতে তার পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ফলে খানিক বে'কা'য়দায় পড়েছেন তিনি। পুরনো কা'য়দায় অ'পরা'ধীদের ফাঁ'সানো কঠিন হবে মনে করেই এবার প্রেমের নতুন পথ খুঁজছেন ডায়না র‍্যামিরেজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে