শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ০১:১৭:৫২

৪০ পুরুষ এমপিই 'কামুক', সংসদে নিরাপদ নন ব্রিটিশ নারীরা

৪০ পুরুষ এমপিই 'কামুক', সংসদে নিরাপদ নন ব্রিটিশ নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: এর আগে ব্রিটিশ সংসদে বসে প'র্ন দেখার অভিযোগ উঠেছিল এক সংসদ সদস্যের বিরুদ্ধে। তুমুল বিতর্কও হয়েছিল এই কাণ্ড ঘিরে। এবার এক সংসদ মহিলা সদস্য শার্লট নিকোলাস দাবি করলেন, ৪০ জন এমপির ‘গোপন তালিকা’ রয়েছে। 

মহিলাদের সতর্ক করে দেওয়া হয় তাদের সম্পর্কে। এই ৪০ পুরুষ এমপিই 'কামুক', সংসদে নিরাপদ নন ব্রিটিশ নারীরা। জানিয়ে দেওয়া হয় এদের থেকে সাবধানে থাকে। স্বাভাবিক ভাবেই এহেন চাঞ্চল্যকর দাবি ঘিরে বিতর্ক ছড়িয়েছে। কী বলেছেন লেবার পার্টির ওই সদস্য? 

শার্লট জানিয়েছেন, তালিকার একটা বড় অংশই মহিলাদের হে'ন'স্তা করা ও তাদের সঙ্গে অশা'লীন আচরণ করার অভিযোগে কু'খ্যা'ত। তার কথায়, ''আমাকে বলা হয়েছে, আমি যেন ওদের থেকে কোনও ড্রিঙ্ক না নিই কিংবা লিফটে না উঠি। সোজা কথায়, আমি যেন এড়িয়ে চলি।''

তবে তালিকায় কারা আছেন, সেই নাম পরিষ্কার করেননি তিনি। কিন্তু জানিয়েছে, এদের মধ্যে দু'জন ক্যাবিনেটের সদস্যও। স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, এই ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও কী করে পার্লামেন্টে রয়ে গিয়েছেন ওই এমপিরা? 

এপ্রসঙ্গে শার্লট জানাচ্ছেন, ''এটা আমরা সবাই জানি। কিন্তু কিছুই হয়নি। ওরা আমাদের আশপাশেই ঘুরে বেড়ান, নিজেদের কাজ করেন। এভাবেই চলছে।” তিনি সরাসরি জানাচ্ছেন, এই পরিস্থিতিতে তিনি আদৌ 'নিরাপদ' অনুভব করছেন না পার্লামেন্টে।

সদ্যই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাতে শুরু করেছেন ঋষি সুনাক। আর এই সময়ই প্রকাশ্যে এল এমন দাবি। ইতিমধ্যেই এক বর্ষীয়ান আমলাকে হে'ন'স্তার অভিযোগে বি'দ্ধ হয়ে পদত্যাগ করেছেন সুনাকের ক্যাবিনেটের সদস্য গেভিন উইলিয়ামসন।

এবার দেখার শার্লটের এই বিবৃতির পরে সুনাক কোনও সিদ্ধান্ত নেন কিনা। এই ধরনের অভিযোগ ব্রিটেনের পার্লামেন্টে নতুন কিছু নয়। এর আগে খোদ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনকেও এই সমস্যায় পড়তে হয়েছে। বিতর্কিত এমপি ক্রিস পিঞ্চারকে নিজের সরকারে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন বরিস। আর সেই কারণেই গণ ইস্তফার পথে হাঁটেন এমপিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে