সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ০৬:২৮:৪৮

হোয়াইট হাউসেই বসবে বিয়ের আসর, খুব উচ্ছ্বসিত বাইডেন

হোয়াইট হাউসেই বসবে বিয়ের আসর, খুব উচ্ছ্বসিত বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে করতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনি। সেই উপলক্ষ্যে আগামী শনিবার হোয়াইট হাউসে বসবে বিয়ের আসর। পিটার নীল নামে এক তরুণকে বিয়ে করতে চলেছেন প্রেসিডেন্টের নাতনি নাওমি বাইডেনের। 

এর আগে ১৮ বার হোয়াইট হাউসে বসেছে বিয়ের আসর। তবে নাওমি বাইডেনের বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ, এই প্রথম প্রেসিডেন্টের কোনও নাতনির বিয়ের আসর বসবে হোয়াইট হাউসে। এর আগে প্রতিবারই প্রেসিডেন্টের মেয়ের বিয়ে প্রত্যক্ষ করেছে ক্যাপিটল হিল।

অন্যদিকে নাওমি-পিটারের বিয়ে হোয়াইট হাউসের খাতায় নথিভুক্ত হবে দশম বিবাহ অনুষ্ঠান হিসাবে। বাকিদের ক্ষেত্রে বিয়ের অনুষ্ঠান হোয়াইট হাউসে হলেও তা সেখানে নথিভুক্ত করা হয়নি। কখনও চার্চে, কখনও আবার অন্য সরকারি দফতরে সেই বিয়ের নথি নথিভুক্ত করা হয়েছিল।

প্রেসিডেন্ট বাইডেনের নাতনি ২৮ বছরের নাওমি যার সঙ্গে ঘর বাঁধতে চলেছেন, সেই পিটার নীল পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেখান থেকেই আইনের স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। প্রেসিডেন্ট পুত্র হান্টার বাইডেনের মেয়ে নাওমি গত চার বছর ধরে এই পিটারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। 

পেনসিলভ্যানিয়ায় আইন নিয়ে পড়াশোনার সময় পিটারের সঙ্গে আলাপ হয়েছিল নাওমির। তারপর সম্পর্কে জড়িয়ে ছিলেন তারা। অন্যদিকে, হোয়াইট হাউসেই বসবে বিয়ের আসর। নাতনির বিয়ে নিয়ে খুব উচ্ছ্বসিত বাইডেন ও ও তার পত্নী তথা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। 

জিল বাইডেন বলেছেন, “নাওমি-র বিয়ের সমস্ত পরিকল্পনা করেছি। ওর পছন্দের সমস্ত জিনিস দিয়ে হোয়াইট হাউস সাজানো হবে। ওয়েডিং গাউনও নিজে পছন্দ করে কিনেছে নাওমি। ওকে দারণ লাগবে।”  নাতনির বিয়ে উপলক্ষ্যে শপিং করার ইচ্ছে ছিল তার। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে