মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ০৮:১২:৪৭

এক সন্তানের জননীর সঙ্গে ১৫ দিন সংসার, পরে যুবকের মৃত্যু!

এক সন্তানের জননীর সঙ্গে ১৫ দিন সংসার, পরে যুবকের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: এক সন্তানের জননীর সঙ্গে ১৫ দিন সংসার, এবং পরে যুবকের র'হ'স্যজনক মৃত্যুর ঘটনায় চা'ঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের হাওড়ার জগাছা ধারসা এলাকায়। জানা গিয়েছে মৃ'ত যুবকের নাম শান্তনু দাস। বাড়ি হাওড়ার জগাছার ধাড়সা গভর্নমেন্ট কলোনিতে। 

শান্তনুর বাড়ির লোকজনের অভিযোগ তাকে খু'ন করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে বন্ধুরা শান্তনুকে ফোন করে ডাকে। তারপর তার ঘরে ফিরতে দেরি হচ্ছে দেখে তার দিদি সেই দিন রাত সাড়ে ১২টার সময় শান্তনুকে ফোন করে।

পেশায় গ্যারেজ মালিক শান্তনু তখন বড় বোনকে জানায় যে, সে বন্ধুদের সাথে বেরিয়েছে। তাড়াতাড়ি বাড়ি ফিরবে। একটু পরেই ঘরে ফিরছে। কিন্তু সে রাতে আর শান্তনু ঘরে ফিরে আসেনি। পরের দিন রোববার জগাছা প্রেস কোয়ার্টারের সিজিএস মাঠে শান্তনুকে র'ক্তা'ক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

তিনজন টোটোচালক র'ক্তা'ক্ত অবস্থায় তাকে উ'দ্ধার করে বাড়িতে নিয়ে আসে। শান্তনুর গোটা শরীরে আ'ঘা'তের দাগ ছিল। তাকে কলকাতার একটি হাসপাতালে অ'চৈ'তন্য অবস্থায় ভর্তি করা হয়। মঙ্গলবার তার মৃ'ত্যু হয়। এই ঘটনার জগাছা থানায় অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। 

তারা মনে করছেন, এটা খু'নের ঘটনা। কেন? এমন মনে করার পিছনে কারণ কী? পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল শান্তনু। দুজনে বিয়েও করে। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বনগাঁর বাসিন্দা জয়শ্রী সরকার নামে এক বিবাহিত মহিলার সঙ্গে শান্তনুর আলাপ হয়। 

আলাপ ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। জয়শ্রীর এক সন্তানও রয়েছে। এরপর গত সেপ্টেম্বর মাসে এক সন্তানের মা প্রেমিকা জয়শ্রীকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে শান্তনু। কিন্তু জয়শ্রী মাত্র ১৫ দিন শান্তনুর সাথে সংসার করে চলে যায়। অভিযোগ, এরপর থেকেই জয়শ্রী হু'ম'কি দিত শান্তনুকে। 

তাই শান্তনুর মৃত্যুর পিছনে জয়শ্রীর হাত থাকতে পারে বলে অনুমান পরিবারের। পরিবারের অভিযোগের ভিত্তিতে জগাছা থানার পুলিস তদ'ন্ত শুরু করেছে। পরিচিতদের জি'জ্ঞা'সাবাদ করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রে'ফতার করা হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে