বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ০৩:০৭:৪৩

পাকিস্তানে জাভেদ বাজওয়ার বিদায়, নতুন সেনা প্রধানের নাম ঘোষণা

পাকিস্তানে জাভেদ বাজওয়ার বিদায়, নতুন সেনা প্রধানের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: জাভেদ বাজওয়ার বিদায়, নতুন সেনা প্রধানের নাম ঘোষণা। জেনারেল কামার জাভেদ বাজওয়ার জায়গায় পাকিস্তানের নতুন সেনাপ্রধান হবেন জেনারেল আসিম মুনির। এই খবর জানিয়েছেন পাকিস্তান সরকারের মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। 

তিনি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জেনারেল সাহির শামশাদ মির্জাকে জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান এবং লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আসিম মুনিরকে সেনাপ্রধান নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

এই দুটি নিয়োগের ওপর চূড়ান্ত সিলমোহর দেবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, আইন ও সংবিধান অনুযায়ী এসব নিয়োগ করা হয়েছে। তিনি আবেদন করেন দেশকে রাজনৈতিক দৃষ্টিতে দেখা থেকে বিরত থাকতে। 

শুধু তাই নয়, তিনি এটাও আশা প্রকাশ করেছেন যে রাষ্ট্রপতি আলভি এসব নিয়োগকে বিতর্কিত করবেন না এবং প্রধানমন্ত্রীর পরামর্শকে সমর্থন করবেন। পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ২০১৬ সালে পাকিস্তানের সেনাপ্রধান হন। 

তার প্রথম মেয়াদ ২০১৯ সালের ২৯ নভেম্বর শেষ হয়। তবে পরে তিনি ৩ বছরের মেয়াদ বৃদ্ধি পেয়েছিলেন। ৬১ বছরের জেনারেল বাজওয়ার মেয়াদ ২৯ নভেম্বর পর্যন্ত। তবে এর আগেই পাকিস্তানে নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। 

পাকিস্তানে, চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যানের বাহিনীর শ্রেণীবিন্যাসের উপর কর্তৃত্ব রয়েছে। কিন্তু সেনা মোতায়েন, নিয়োগ ও বদলিসহ প্রধান ক্ষমতাগুলি সেনাবাহিনী প্রধানের (সেনাপ্রধান) কাছে রয়েছে। এই কারণে এই চেয়ারে বসা ব্যক্তি সেনাবাহিনীতে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। পাকিস্তান স্বাধীন হওয়ার প্রায় ৭৫ বছর পার হয়ে গিয়েছে। 

এই সময়ের অর্ধেকটি সেনাবাহিনী দ্বারা শাসিত হয়েছে। জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটি পাকিস্তানের এমন একটি ফোরাম, যা তিন বাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য কাজ করে। পাকিস্তানে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান প্রধানমন্ত্রী এবং ন্যাশনাল কমান্ড অথরিটির প্রধান সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করেন। সূত্র: ডন, এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে