আন্তর্জাতিক ডেস্ক: মাত্র আট মাসের গু'প্তচর জীবন। তার মধ্যেই পুলওয়ামা হা'মলার ঘটিয়েছিলেন তিনি। জম্মু-কাশ্মীরের একাধিক জ'ঙ্গি হা'মলার নেপথ্য নায়ক ও ইমরান খানের ক'ট্ট'র বিরোধী হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরকেই সেনাপ্রধান হিসেবে নিয়োগ করছে পাকিস্তান।
বৃহস্পতিবার নতুন সেনাপ্রধান হিসাবে তার নাম ঘোষণা করে ইসলামাবাদ। চলতি বছরের ২৯ নভেম্বর সেনাপ্রধানের পদ থেকে অবসর গ্রহণ করবেন জেনারেল জাভেদ বাজওয়া। তার অবসরের এক সপ্তাহ আগেই নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মুনিরের নাম ঘোষণা করল শাহবাজ শরিফ সরকার।
শুধু তাই নয়, আনুষ্ঠানিকভাবে ওই পদে নিয়োগের জন্য তার নাম ইতিমধ্যেই প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে পাঠিয়েও দিয়েছেন তারা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, লেফটেন্যান্ট জেনারেল মুনির সেনাপ্রধান হলে ফের র'ক্তা'ক্ত হতে পারে কাশ্মীর। যা নিঃসন্দেহে নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলবে বলেই দাবি করেছেন তাঁরা।
নতুন পাক সেনাপ্রধানের সম্পর্কে এই অজানা তথ্যগুলো কি জানেন? বর্তমান পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুনির লেফটেন্যান্ট জেনারেলদের মধ্যে সিনিয়র মোস্ট। সেই কারণেই সেনাপ্রধান হওয়ার দৌড় সবচেয়ে এগিয়ে ছিলেন তিনি। নর্দান এরিয়ার ব্রিগেডিয়ার থাকাকালীন জেনারেল বাজওয়ার অধীনেই কাজ করেছেন মুনির।
ওই সময় এক্স-কপ্সের কমান্ডার ছিলেন জেনারেল বাজওয়া। ২০১৭ সালের পাক গুপ্তচর সংস্থা আইএসআইতে চলে আসেন তিনি। প্রথমে পাক গুপ্তচর সংস্থার মিলিটারি ইনটেলিজেন্সের দায়িত্ব পান লেফটেন্যান্ট জেনারেল মুনির। পরবর্তীকালে আইএসআই ডিরেক্টর জেনারেল পদে উঠে আসেন তিনি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় CRPF কনভয়ে আ'ত্ম'ঘা'তী হা'ম'লা চালায় পাক মদতপুষ্ট জ'ঙ্গিরা। ভারতীয় গো'য়ে'ন্দাদের দাবি, ওই হা'ম'লার মাস্টার মাইন্ড ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মুনির। শুধু তাই নয়, মুনির আইএসআই ডিরেক্টর জেনারেল থাকাকালীন উপত্যকায় জ'ঙ্গি কার্যকলাপ সবচেয়ে বৃদ্ধি পেয়েছিল।
কিন্তু পুলওয়ামা হা'মলার পর তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। ওই সময় এই পাক সেনাকর্তার স্ত্রীর বিরুদ্ধেও দু'র্নী'তির অভিযোগ উঠেছিল। ফলে তাকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল ফয়াজ হামিদকে ওই পদে নিয়ে আসেন ইমরান।
মাত্র আট মাস আইএসআই ডিরেক্টর জেনারেল পদে ছিলেন তিনি। যা পাক গুপ্তচর সংস্থার ইতিহাস সবচেয়ে কম সময়ের কার্যকাল বলেই জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। বলা বাহুল্য, ইমরানের এই সিদ্ধান্তে মোটেই খুশি ছিলেন না লেফটেন্যান্ট জেনারেল মুনির।
আইএসআই থেকে সরিয়ে দেওয়ার পর দুইবছর গুজরানওয়ালায় এক্স-কপ্সের কমান্ডার হিসাবে ছিলেন তিনি। ২০২১ সালে বদলি হয়ে রাওয়ালপিন্ডির সেনা সদর দফতরে চলে আসেন লেফটেন্যান্ট জেনারেল মুনির। এর এবার পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী পদে বসতে চলেছেন তিনি। সূত্র: এই সময়