বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ০৮:১৮:২৫

বিছানায় যুবতী প্রেমিকার সঙ্গে বিশেষ মুহুর্তে ৬৭ বছরের বৃদ্ধের মৃত্যু

বিছানায় যুবতী প্রেমিকার সঙ্গে বিশেষ মুহুর্তে ৬৭ বছরের বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ৩৫ বয়সী যুবতী প্রেমিকার সঙ্গে বিছানায় বিশেষ মুহুর্তে ৬৭ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিশেষ মুহুর্তে মৃগীতে আ'ক্রা'ন্ত হয়ে মৃত্যু হয় ৬৭ বছরের বৃদ্ধের। এদিকে ভয়ে গোটা বিষয়টি গোপন করতে দেহ প্লাস্টিকের ব্যাগে করে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তার ৩৫ বছর বয়সী প্রেমিকার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর জেপি নগরে। ১৭ নভেম্বর পুলিশ একটি প্লাস্টিকে ওই প্রবীণের দেহ উদ্ধার করে। ঘটনার তদ'ন্তে নেমে জানা যায়, ৬৭ বছরের প্রবীণ পেশায় একজন ব্যবসায়ী। কীভাবে তার মৃত্যু হয়েছে? এই বিষয়ে তদন্তে নেমে পুলিশের হাতে আসে একের পর এক চা'ঞ্চ'ল্যকর তথ্য।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার তদ'ন্তে নেমে তারা প্রবীণের মোবাইল থেকে তথ্য সংগ্রহ করেন। সেখানেই উঠে আসে ৩৫ বছর বয়সী এক বধূর নাম। প্রাথমিক তদন্তের পর জানা যাচ্ছে, ওই বধূর সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ৬৭ বছরের ব্যবসায়ী। গত ১৬ নভেম্বর ওই বধূর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। বিকেল ৫টা নাগাদ তার বাড়িতে পৌঁছান ওই প্রবীণ।

স'ঙ্গ'মরত অবস্থাতেই প্রবীণের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এদিকে প্রবীণের মৃত্যুর পর হকচকিয়ে যায় তার ৩৫ বছরের প্রেমিকা। সমাজে যাতে তার বদনাম না হয় সেই কারণে ফোনে তিনি পুরো বিষয়টি তার স্বামী এবং ভাইকে জানান। পুলিশের প্রাথমিক অনুমান, প্রবীণের দেহ তাদের সাহায্যেই একটি প্লাস্টিকে পুরো ফেলে দেওয়া হয়।

ওই মহিলা পুলিশি জেরায় জানিয়েছেন, স'ঙ্গ'মের সময় মৃগীতে আ'ক্রা'ন্ত হন ওই প্রবীণ। এরপরেই তার মৃত্যু হয়। কেউ যাতে এই বিষয়ে জানতে না পারে সেজন্য চুপিসাড়ে দেহটি ফেলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি। এদিকে ওই প্রবীণের স্ত্রী বলেন, "বউমার বাড়িতে যাচ্ছি বলে তিনি বাড়ি থেকে বার হয়েছিলেন। এরপর আর ফিরে আসেননি। থানায় অভিযোগ দায়ের করেছিলাম।" 

৬৭ বছরের ওই প্রবীণ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেনের বলেও পরিবার সূত্রে খবর। এই ঘটনায় ১৯ নভেম্বর একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। ঘটনায় ওই মহিলা, তার স্বামী এবং ভাইকে গ্রেফতার করেছে পুলিশ প্রাথমিকভাবে জানা যাচ্ছে এমনটাই। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে