আন্তর্জাতিক ডেস্ক: চোখের সামনে প্রেমিকাকে অন্যে সঙ্গে বিয়ে করতে দেখেছে। সেই কষ্ট সহ্য করতে না পেরে প্রকাশ্য রাস্তায় নিজের মাথায় গু’লি চালিয়ে আত্মঘা’তী ১৭ বছর বয়সি তরুণ। ভারতের রাজস্থানের ভিলওয়ারা জেলার ঘটনা।
বৃহস্পতিবার রাতে ভিলওয়ারার মহাত্মা গান্ধী হাসপাতাল চত্বরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। নিহ’ত তরুণের নাম যশ ব্যাস।
ভিলওয়ারার পুলিশ কর্মকর্তা নরেন্দ্র দাইমা জানান, কিছু পথচারী যশকে নিজের মাথায় গুলি চালাতে দেখেন। তার পর সেই পথচারীরাই তাকে চিকিৎসার জন্য হাসপাতালের ভিতরে নিয়ে যান। তবে অবস্থা স’ঙ্ক’টজনক হওয়ায় চিকিৎসকরা যশকে উদয়পুর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। শুক্রবার সকালে উদয়পুরের হাসপাতালেই মৃত্যু হয়েছে তার।
পুলিশ জানিয়েছে, যশ ও তার প্রেমিকা একই স্কুলে পড়ত। কিন্তু সম্প্রতি তার প্রেমিকা অন্য এক জনকে বিয়ে করে। এই নিয়ে সামাজিক মাধ্যমে দুঃখও প্রকাশ করেছিল যশ। এরপরই চোখের সামনে প্রেমিকাকে অন্যের সঙ্গে বিয়ে করতে দেখে তরুণের চ'র'ম পদক্ষেপ নেয়।
পুলিশ আরও জানিয়েছে, যশের দেহ ময়'নাতদ'ন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদ’ন্তও শুরু করেছেন পুলিশ কর্মকর্তারা। নিহ'ত তরুণের দেহ ময়'নাতদ'ন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে।