শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ০৫:১৫:২০

বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে বুলডোজার, কাশ্মীরে চালু ইজরায়েলি মডেল!

বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে বুলডোজার, কাশ্মীরে চালু ইজরায়েলি মডেল!

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে এক স'ন্ত্রা'সীর বাড়ি গুঁড়িয়ে দিল ভারতের প্রশাসন। বুলডোজারের বিপুল চাপে পুলওয়ামা হা'ম'লায় জড়িত আশিক নেঙ্গরো নামের এক অভিযুক্তের বাড়িঘর মুহুর্তেই মিশে গেল মাটিতে। 

শনিবার পুলওয়ামার এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পুলওয়ামার রাজপোরা এলাকার নিউ কলোনিতে স'ন্ত্রা'সবাদী আশিক নেঙ্গরোর একটি বাড়ি রয়েছে। প্রশাসন সূত্রে খবর, বাড়িটি সরকারি জমির উপর তৈরি। তাই সেটিকে ভাঙে দেওয়া হয়েছে।

বলে রাখা ভাল, ভারত সরকারের 'স'ন্ত্রা'সবাদী তালিকা'য় নাম রয়েছে কাশ্মীরের বাসিন্দা আশিক নেঙ্গরোর। একাধিক স'ন্ত্রা'সবাদী হা'ম'লায় জড়িত রয়েছে ওই ব্যাক্তি। ২০১৯ সালের পুলওয়ামা হা'ম'লায় হাত রয়েছে আশিক নেঙ্গরোর। 

এই ধরণের অভিযোগে মাঝেমধ্যেই প্যালেস্টাইনে বাড়িঘর গুঁড়িয়ে দেয় ইজরায়েলের সেনাবাহিনী। এবার বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে ভারতের কাশ্মীরে চালু হলো ইজরায়েলি মডেল! বিশ্লেষকদের মতে, কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরাতে বদ্ধপরিকর মোদি সরকার। 

তাই পাকিস্তানের মদতপুষ্ট উ'গ্রবাদীদের যে ছাড় দেওয়া হবে না, সেউ বার্তাই দিল দিল্লি। গত অক্টোবর মাসে কাশ্মীরের বারামুল্লার এক সভায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, কাশ্মীরকে পুরোপুরি স'ন্ত্রা'সমুক্ত করাই মোদি সরকারের একমাত্র লক্ষ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে