বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ০৮:১৭:৫০

উত্তপ্ত ব্রাজিল, অশান্তির আগুনে পুড়ছে দেশটির রাজধানী

উত্তপ্ত ব্রাজিল, অশান্তির আগুনে পুড়ছে দেশটির রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক: ঠিক যেন ২০২১ সালের ৬ জানুয়ারির ঘটনা! তফাত এটাই, সে দিন আমেরিকার ক্যাপিটল হিলে হা'ম'লা চালিয়েছিল তৎকালীন পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। আর সোমবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় হা'ম'লা চালাল ট্রাম্পের ‘মিত্র’  বলে পরিচিত জাইর বোলসোনারোর সমর্থকেরা।

দুই দলের দাবি অবশ্য একই, তাদের প্রেসিডেন্টকে চক্রান্ত করে হারানো হয়েছে। রোববার ব্রাজিলের ফেডেরাল ইলেক্টোরাল কোর্ট লুলার হাতে নির্বাচন জয়ের শংসাপত্র তুলে দিতেই সোমবার দেশটির রাজধানী ব্রাসিলিয়ার শহর জুড়ে অশান্তির আগুন। লুলার জয় নিয়ে প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি জাইর-সমর্থকদের দাবি সেনা অভ্যুত্থানেরও। 

তাদের মতে, কারচুপি করে বোলসোনারোকে হারানো হয়েছে। তাই দেশের ভালর জন্য এখন সেনা অভ্যুত্থানই এক মাত্র পথ। জানা গিয়েছে, অগণতান্ত্রিক আচরণ করার জন্য সোমবার বোলসোনারোর এক সমর্থককে আটক করে পুলিশ। তার পরেই পুরোদমে বিক্ষোভ শুরু হয়। 

প্রসঙ্গত, নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, মোট বৈধ ভোটের ৫০.৮ শতাংশ ভোট পেয়েছেন লুলা। অন্য দিকে বোলসোনারো পেয়েছেন ৪৯.২ শতাংশ ভোট। আগামী ১ জানুয়ারি থেকে প্রেসিডেন্ট পদে যোগ দেবেন লুলা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রায় সারা দিনই দফায় দফায় ফেডেরাল পুলিশের সদর দফতরে হা'মলা চালিয়েছে বোলসোনারোর সমর্থকেরা। 

কাঁদানে গ্যাস ও স্টান গ্রে'নে'ডের সাহায্যে তাদের আটকায় পুলিশ। রাস্তায় দাঁড়িয়ে থাকা বাস ও গাড়িও জ্বা'লিয়ে দেয় হা'ম'লাকারীরা। ফেডেরাল পুলিশ সূ্ত্রে খবর, ক্যাপিটাল সিকিয়োরিটি ফোর্সের সাহায্যে বি'ক্ষো'ভকারীদের নি'র'স্ত করা হয়েছে। নির্বাচনের এই ফলাফলের পরে বোলসোনারো প্রকাশ্যে হার স্বী'কার করেননি, আবার ক্ষমতা হস্তান্তর নিয়ে আপত্তিও করেননি। 

তবে, থেমে নেই তার সমর্থকেরা। হাইওয়ে থেকে শুরু করে সেনা ব্যারাকের সামনে দল বেঁধে প্রতিবাদ জানিয়েছে তারা। হোসে ত্রিনিদাদে নামের এক সমর্থক যেমন সংবাদমাধ্যমকে স্পষ্ট জানালেন, ‘বোলসোনারোরই জেতার কথা ছিল, কারচুপি করে লুলাকে জেতানো হয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে