আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ খুঁইয়েও ঘুরেফিরে সংবাদ শিরোনামে থাকছেন ইমরান খান। এবার ভাইরাল হয়েছে ইমরানের ‘প্রেমালাপ’র অডিও! যদিও ইমরান সমর্থকদের অভিযোগ, অডিওটি আসলে সঠিক নয়। কী শোনা গিয়েছে সেখানে?
এক তরুণীর সঙ্গে উত্তেজনাপূর্ণ কথোপকথন চালাতে শোনা গিয়েছে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক বিশ্বজয়ী অধিনায়ককে। টুইটারে ভাইরাল হয়েছে অডিওটি। যেটিতে লেখা-এক্স পিএম। যেখানে ইমরানের মতো কণ্ঠস্বর শোনা গিয়েছে। উলটো দিকে শোনা যায় একটি নারীকণ্ঠ।
যার সঙ্গে ছাপার অযোগ্য ভাষায় বেশ কিছুক্ষণ কথা চলে। কথোপকথনে যৌ'ন'তায় মাতে নারী ও পুরুষ কণ্ঠ। নেটিজেনদের একাংশ এই ঘটনায় সাবেক পাক প্রধানমন্ত্রীর নিন্দায় সরব হয়। যদিও ইমরান সমর্থকদের অভিযোগ, ইমরানকে ছোট করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। অনেকেই অডিওটি ইমরানকে ট্যাগ করেছেন। তারা দ্রুত জবাব চেয়েছেন নেতার।
তবে এই অডিও নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি ইমরান খান। এদিক ইমরানকে কেন্দ্র করে রাজনৈতিক আকচাআকচি অব্যাহত পাকিস্তানে। নির্বাচন না হলে দুই প্রাদেশিক বিধানসভা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইমরান। সম্প্রতি এই বিষয়ে চরম পদক্ষেপ করার হুমকি দিয়েছেন।
দেশে স্বচ্ছ ও অবাধ নির্বাচন না হওয়ার জন্য পাকিস্তান ক্রমশ ডুবছে বলেও দাবি করেছেন। শনিবার একটি ভিডিও বার্তায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান বলেছেন, “এখনও পর্যন্ত দেশে স্বচ্ছ ও অবাধ নির্বাচন হল না। আমরা সকলে ভয় পাচ্ছি, কারণ দেশ ক্রমশ ডুবছে।” সূত্র: এনডিটিভি