শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ০৮:১৯:২০

১৩ বছরের ছোট যুবককে বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

১৩ বছরের ছোট যুবককে বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ১৩ বছরের ছোট যুবককে বিয়ে করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। মডেল ও অভিনেতা মির্জা বিলাই বেগের সঙ্গে তার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আমেরিকায়। রেহাম নিজেই সোশ্যাল মিডিয়ায় সকলকে সুখবর দিয়েছেন। 

জানিয়েছেন, ‘অবশেষে একজন মানুষকে পেলাম, যাকে বিশ্বাস করা যায়।’ ৪৯ বছরের রেহাম এখন আমেরিকাতেই থাকেন। মির্জা বিলাইয়ের বয়স ৩৬ বছর। বিয়েতে তার পরনে ছিল জাম রঙের স্যুট। রেহামের পরনে ছিল সাদা পোশাক। জানা যাচ্ছে, তার নতুন স্বামী পেশায় একজন কর্পোরেট। তিনি সাবেক মডেলও বটে। 

২০১৫ সালে ইমরানের সঙ্গে বিয়ে হয় রেহামের। কিন্তু সেই বিয়ে ১০ মাসের বেশি টেকেনি। রেহাম ছিলেন সাবেকন পাক প্রধানমন্ত্রীর দ্বিতীয় স্ত্রী। পরে নিজের আত্মজীবনীতে রেহাম জানিয়েছিলেন কেমন ছিল তাদের বিবাহিত জীবন। দাম্পত্যে থাকাকালীন রেহাম জানতে পারেন, ইমরানের অবৈধ সন্তানও আছে এবং ভারতেও আছে তার সন্তান। স্ত্রীর কাছে সে কথা লুকোননি ইমরান। 

তবে সেই গোপন কথা গোপন রাখেননি রেহাম। বরং গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছেন। কেন জানালেন? রেহামের উত্তর, কারও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তার কিছু বলার নেই, আপত্তিরও নেই। কিন্তু তিনি তার বিবাহিত জীবনের কথা জানাচ্ছেন, অন্য বহু মেয়েকে সচেতন করতেই। ঠিক কী পরিস্থিতির মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল, তা জানাতেই ও সতর্ক করতেই তার এই খোলামোলা উপস্থাপনা।

আত্মজীবনীতে রেহামের এই দাবিকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছিল সেই সময়। ইমরানও ক্ষোভ উগরে দেন আগের স্ত্রীর বিরুদ্ধে। বলেন, জীবনে অনেক ভুল করেছেন। তার মধ্যে অন্যতম রেহাম খানকে বিয়ে করা। তিনি বলেন, রেহাম সম্পর্কে তিনি সাধারণত বিশেষ কিছু বলেন না। তবে এই ভুলটির কথা না বললেই নয়। অবশেষে নতুন জীবনসঙ্গীকে নির্বাচন করলেন রেহাম। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে