আন্তর্জাতিক ডেস্ক: পথ দু'র্ঘট'নায় সিকিমে প্রাণ হারালেন ১৬ জন ভারতীয় সেনাকর্মী। এই ঘটনায় আহ'ত চার জন। শুক্রবার সকালে চাট্টেন থেকে থাঙ্গুর উদ্দেশে পাড়ি দেওয়ার সময় এই দু'র্ঘট'না ঘটে। সেনাবহনকারী ট্রাকটি নি'য়'ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ভারতীয় সেনার তরফে পেশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর সিকিমের জেমায় এক সেনা ট্রাক বাঁক নেওয়ার সময় আচমকাই নি'য়'ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, মৃ'তদের পরিবারের পাশে রয়েছে সেনা।
জানা গিয়েছে, শুক্রবার সকালে চাট্টেন থেকে থাঙ্গুর উদ্দেশে পাড়ি দেয় তিনটি সেনা ট্রাকের কনভয়। কিন্তু জেমায় আসার পর সেখানে আচমকা দু'র্ঘ'টনার কবলে পড়ে একটি ট্রাক। সেটি নি'য়'ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু হয়। দ্রুত আ'হত সেনাকর্মীদের আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
এই মুহূর্তে চারজন জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। কিন্তু মৃত্যু হয়েছে ১৩ জন সেনা ও তিনজন জুনিয়র কমিশন অফিসার। এই ঘটনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শোকপ্রকাশ করে জানিয়েছেন, ‘দেশ তাদের সেবা দায়বদ্ধতার প্রতি গভীর ভাবে কৃতজ্ঞ। মৃ'তদের পরিবারকে আমার সান্ত্বনা জানাই। আহ'তদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।’