রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১১:১৬:১১

নাতি-নাতনিকে ৩০০ কেজি স্বর্ণ দিয়ে বরণ করার ঘোষণা মুকেশ আম্বানির

নাতি-নাতনিকে ৩০০ কেজি স্বর্ণ দিয়ে বরণ করার ঘোষণা মুকেশ আম্বানির

আন্তর্জাতিক ডেস্ক : ইশা ও তার সন্তানদের মঙ্গল কামনায় ধর্মীয় অনুষ্ঠানের এ স্বর্ণ দান করবেন আম্বানি। এক মাস আগেই নাতি-নাতনির নানা হয়েছেন রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি। এবার এই নাতি-নাতনিকে ৩০০ কেজি স্বর্ণ দিয়ে রাজকীয় ঢঙে বরণ করার ঘোষণা দিয়েছেন তিনি।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে যমজ সন্তানের (ছেলে ও মেয়ে) জন্ম দেন মুকেশ আম্বানি কন্যা ইশা আম্বানি। ছেলের নাম কৃষ্ণ এবং মেয়ের নাম আদিয়া রেখেছেন তিনি।

শনিবার সন্তানদের নিয়ে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেন ইশা। পরে স্বামী-সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি যান তিনি। এ সময় অসংখ্য রঙিন ফুল ও প্রতিকৃতি দিয়ে ঘরবাড়ি সাজানো হয়।

রবিবার (২৫ ডিসেম্বর) ইশা ও তার সন্তানদের মঙ্গল কামনায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবে আম্বানি ও পিরামল পরিবার। এজন্য সারা ভারত থেকে বিখ্যাত পুরোহিতদের ডেকেছেন তারা। এ অনুষ্ঠানে ৩০০ কেজি স্বর্ণ দান করবেন আম্বানি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে