বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ০৫:৩৪:৪১

বিয়ের আসরে নাচতে গিয়ে হুড়মুড়িয়ে পড়লেন নবদম্পতি! (ভিডিওসহ)

বিয়ের আসরে নাচতে গিয়ে হুড়মুড়িয়ে পড়লেন নবদম্পতি! (ভিডিওসহ)

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের আসরে সেজে উঠেছে ফুল এবং আলোর রোশনাইয়ে। তার মধ্যে একে অপরের হাত ধরে নাচছেন পাত্র-পাত্রী। কিন্তু নাচতে নাচতে হঠাৎই বিপত্তি। বিয়ের আসরে নাচতে গিয়ে হুড়মুড়িয়ে পড়লেন নবদম্পতি।

বিয়ের বিভিন্ন মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে সেই মুহূর্তগুলিকে বিশেষ কায়দা করে ক্যামেরাবন্দি করে রাখেন নবদম্পতি। বর্তমানে এটি ট্রেন্ডে পরিণত হয়েছে। তবে তা করতে গিয়ে অনেক সময়ই বিপত্তি ঘটে। ভারতের রাজস্থানের জয়পুরে এ রকমই একটি ঘটনা ঘটেছে। 

নাচতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন নববিবাহিতা। নাচতে গিয়ে তাকে ফেলেই দিলেন পাত্র। ‘জয়পুর ওয়েডিংস’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাল-সাদা ফুলে সজ্জিত মণ্ডপে নববিবাহিতা স্ত্রীর সঙ্গে বিদেশি কায়দায় নাচছেন স্বামী। 

পাত্র কায়দা করে পাত্রীর হাত ধরে দুইবার ঘুরিয়ে তাকে নিয়ে নীচের দিকে ঝুঁকতেই ধরাশায়ী হলেন তিনি। হুমড়ি খেয়ে পাত্র পড়লেন পাত্রীর উপরেই। আর এই দৃশ্য দেখে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। অনেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী বিভিন্ন মন্তব্যও করেছেন। ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিওতে পাত্র বা পাত্রীর নাম প্রকাশ করা হয়নি। নবদম্পতির পড়ে যাওয়া মুহুর্তটি দেখুন...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে