মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০২৩, ০১:০২:১৮

নতুন বছরে নতুন চমক, ভারতে এবার অত্যাধুনিক হাইড্রোজেন ট্রেন

নতুন বছরে নতুন চমক, ভারতে এবার অত্যাধুনিক হাইড্রোজেন ট্রেন

সুব্রত বিশ্বাস: বন্দে ভারতের পর প্রযুক্তিগত আরও উন্নয়ন আসছে ভারতীয় রেলে। নতুন বছরে নতুন চমক, ভারতে এবার অত্যাধুনিক হাইড্রোজেন ট্রেন। নতুন বছরে ভারতে গড়াবে হাইড্রোজেন ট্রেনের চাকা। ভারতীয় রেল বারবার দূষণ নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে। 

যার ফলে ডিজেল চালিত ইঞ্জিনের পরিবর্তে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেন চলবে এবার। আগেই রেল মন্ত্রনালয়ের তরফে আভাস পাওয়া গিয়েছিল যে, ২০২৩ সালে হাইড্রোজেন ট্রেনের চাকা গড়াবে। এই ট্রেন কেমন, এর গতি কত কিংবা এটিতে কতগুলি বগি রয়েছে, তা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। 

চলতি বছরে হরিয়ানার শোনপত থেকে জিন্দ ৮৯ কিলোমিটারের রুটে প্রথম এই ট্রেন চলবে। হাইড্রোজেন ট্রেন অন্যান্য ট্রেনের মতো বড় হবে না। বগির সংখ্যা হবে বড় জোর ছয় থেকে আটটি। ঘণ্টায় এই ট্রেন দৌড়বে সর্বাধিক ১৪০ কিলোমিটার বেগে। এক্ষেত্রে খরচ বাঁচবে আবার পরিবেশ দূষণ রোধ হবে। সমুদ্রের জল থেকে সহজেই তৈরি করা যাবে হাইড্রোজেন, যার যোগান অফুরন্ত।

দুইকামরা বিশিষ্ট ট্রেনটি দেখতে দারুণ। জার্মানির হাইড্রোজেন চালিত ট্রেন তৈরি করেছে ফ্রান্সের টিজিভি মেকার সংস্থা অ্যালস্টম। এই ট্রেনের জ্বালানি পুনর্বার ব্যবহার করা যায়। এছাড়াও ট্রেনটিতে অতিরিক্ত শক্তি সঞ্চয় করে রাখার জন্য অতিক্ষমতা সম্পন্ন ইওন ব্যাটারি রয়েছে।

যেখান থেকে কোন দূষিত গ্যাস নয়, শুধু মাত্র বের হয় জল আর বাষ্প। হাইড্রোজেন ট্রেনের ট্যাঙ্ক যদি সম্পূর্ণ ভরতি থাকে, তাহলে তা এক হাজার কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারে। ইতিমধ্যেই ইতালি, কানাডা, ডেনমার্ক, ব্রিটেন, নেদারল্যান্ডস এই ট্রেন চালু করার পরিকল্পনা করছে। তার আগেই হয়ত ভারতের উপর দিয়ে চলবে হাইড্রোজেন ট্রেন। সূত্র: সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে