মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০২৩, ০৯:৫৬:৫১

মনোনয়ন না পেলে ‘থার্ড পার্টি’ প্রার্থী হবেন ট্রাম্প!

মনোনয়ন না পেলে ‘থার্ড পার্টি’ প্রার্থী হবেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন না পেলে ‘থার্ড পার্টি’ প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছেন। 

সংবাদমাধ্যম আরটি-এর প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি নিবন্ধ শেয়ার করেছেন। সেখানে তিনি জানান, যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসাবে মনোনয়ন না পেলে থার্ড পার্টি প্রার্থী হয়ে প্রচারণা চালাতে পারেন। 

ডেমোক্র্যাট বা রিপাবলিকান দলে না থাকলেই মার্কিন যুক্তরাষ্ট্রে ‘থার্ড পার্টি’ বলা হয়। উনিশ শতকের পর থার্ড পার্টির কোনো প্রার্থী দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারেননি। 

মঙ্গলবার আমেরিকান গ্রেটনেস নামে একটি কনজারভেটিভ জার্নালে প্রকাশিত নিবন্ধে বলা হয়, রিপাবলিকান নেতারা ট্রাম্পকে দলের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে মনোনয়নে বাধা দিয়ে ভোটারদের ইচ্ছাকে অস্বীকার করতে চান। 

এদিকে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনা তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পার্লামেন্ট কংগ্রেস প্যানেল। তদন্তে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানির প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে