রবিবার, ০৮ জানুয়ারী, ২০২৩, ০৯:৩৭:১৬

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪০, আহত ৮৭

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪০, আহত ৮৭

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য সেনেগালের ক্যাফরিন এলাকার কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সেখানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন ৮৭ জন। খবর আল-জাজিরার।

রোববার ভোর রাতে দেশটির ১ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দেশটির প্রেসিডেন্ট ম্যাকি স্যাল বলেছেন, দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। এতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

ফায়র ব্রিগেড জানিয়েছে, মূল দুর্ঘটনার শিকার বাসটি ৬০ সিটের। এটি মৌরিতানিয়ার সীমান্ত এলাকা রোসোর দিকে যাচ্ছিল। তবে ঘটনার সময় বাসটিতে কতজন ছিল তা জানা জায়নি।

ন্যাশনাল ফায়ার ব্রিগেডের অপারেশন প্রধান কর্নেল চেখ ফল বলেন, এটি একটি মারাত্মক দুর্ঘটনা। ৮৭ জন আহত হওয়ার খবরও নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, আহতদের কাফরিনের একটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া ধ্বংসপ্রাপ্ত বাসগুলো পরিষ্কার করা হয়েছে ও স্বাভাবিক যানবাহন আবার শুরু হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে