আন্তর্জাতিক ডেস্ক: ৯৮ বছর বয়সে জেল থেকে মুক্ত হলেন রাম সুরাত। বৃদ্ধকে বিদায় জানানোর সময় তাকে সংবর্ধনা দিলেন জেলকর্মীরা। এমনকী জেল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হল তাকে! ভাইরাল ভিডিও দেখে অবাক নেট নাগরিকরা।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা জেলে। উত্তরপ্রদেশের ডিজি প্রিজনস বৃদ্ধকে সংবর্ধনা দেওয়ার ভিডিওটি পোস্ট করেন টুইটারে। সেখানে দেখা যায়, অযোধ্যা জেলের জেলাসুপার শশীকান্ত মিশ্র পুত্রবত রাম সুরাতকে জানাচ্ছেন, পুলিশ তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। এরপর নিজেই তাকে গাড়িতে তুলে দেন।
জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৪৫২, ৩২৩ এবং ৩৫২ ধারায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন রাম। কা'রাদ'ণ্ডের শা'স্তি দেওয়া হয়েছিল। গত বছর ৮ আগস্ট তার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মে মাসে কো'ভি'ড আ'ক্রা'ন্ত হওয়ায়, ৯০ দিনের জন্য প্যারোলে পাঠানো হয়। অবশেষে সদ্য তিনি মুক্তি পান জেল থেকে।
ভিডিওটি ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ জেলকর্মীদের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন। কেউ আবার, ৯৮ বছরের বৃদ্ধকে জেলবন্দি করার পদক্ষেপকে ক'টা'ক্ষ করেছেন।
জানা গিয়েছে জেল থেকে ছাড়া পাওয়ার পর বৃদ্ধকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কেউ আসেননি। তাই অযোধ্যা জেলের জেলাসুপার শশীকান্ত মিশ্র পুত্রবত নিজেই তাকে বাড়িতে পাঠানোর বন্দোবস্ত করেছেন।