আন্তর্জাতিক ডেস্ক: নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার মুখে পড়ল উড়ান। রবিবার অবতরণের সময় Yeti Airlines-র 9N ANC ATR72 বিমানটি ভেঙে পড়ে। বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা আসছিল। ৭২ আসনের ওই উড়ানে মোট ৬৮ জন যাত্রী ছিলেন।
এছাড়াও ছিলেন আরও চারজন ক্রু সদস্য। দু'র্ঘটনাগ্র'স্ত বিমানের ককপিটে ছিলেন ক্যাপ্টেন কমল কেসি। Yeti Airlines-র মুখপাত্র Sudarshan Bartaula জানিয়েছেন, রানওয়েতে ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত উড়ানের কাছে ছুটে যায় বিমানবন্দরের দমকল বাহিনী।
আগুন নিভিয়ে বিমানের ভিতর থেকে যাত্রী ও ক্রু মেম্বারদের উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এখন পর্যন্ত ১৬টি মৃ'তদেহ উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হয়েছিল।
গত ৩০ বছরে অন্তত ৩০টি বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে হিমালয়ের কোলের এই দেশটি। কী কারণে রোববার দুর্ঘটনা হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র বলেছেন, "এখন পর্যন্ত ১৬টি মৃ'তদেহ উদ্ধার করা হয়েছে।" দুর্ঘটনার খবর সামনে আসার পর মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হয়েছে।