রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ০৩:২৮:৫৪

নেপালে বিকট শব্দে আছড়ে পড়লো বিমান, দেখুন দুর্ঘটনার মুহূর্তের ভিডিও

নেপালে বিকট শব্দে আছড়ে পড়লো বিমান, দেখুন দুর্ঘটনার মুহূর্তের ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের পোখরা বিমানবন্দরে ৭২ জন যাত্রী নিয়ে আচমকাই ভেঙে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান। মাঝ আকাশে বিমানটিতে আগুন ধরে গিয়েছিল। ভয়াবহ এই দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও ক্যামেরাবন্দি করেছেন জনৈক ব্যক্তি।

সেই ফুটেজ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। একটি বাড়ির ছাদ থেকে তোলা সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটি আকাশে উড়তে উড়তে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এবং উলটে যাচ্ছে। আর তারপরই সব শেষ। 

বিকট আওয়াজ করে সেটি ভেঙে পড়ল মাটিতে। ততক্ষণে অবশ্য ক্যামেরার পিছনে থাকা ব্যক্তিও হকচকিয়ে গিয়েছেন। চারপাশ থেকে প্রত্যক্ষদর্শীদের চিৎকারের আওয়াজও শোনা গিয়েছে ভিডিওটিতে। হাড়হিম করা সেই দৃশ্য এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।

বিকট শব্দে আছড়ে পড়লো বিমান, নেপালে দুর্ঘটনার মুহূর্তের ভিডিও এখন ভাইরাল। জানা গিয়েছে, রবিবার অবতরণের সময় Yeti Airlines-র 9N ANC ATR72 নম্বরের বিমানটি আচমকাই ভেঙে পড়ে। বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল। 

৭২ আসনের ওই উড়ানে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। এছাড়াও ছিলেন চারজন ক্রু সদস্য। দু'র্ঘট'নাগ্রস্ত বিমানের ককপিটে ছিলেন ক্যাপ্টেন কমল কেসি। মাঝ আকাশে আচমকাই আগুন ধরে যায়। ঘটনা ঘটার দু'র্ঘ'টনাগ্র'স্ত উড়ানের কাছে ছুটে যায় বিমানবন্দরের দমকল বাহিনী। 

আগুন নিভিয়ে বিমানের ভিতর থেকে যাত্রী ও ক্রু মেম্বারদের উদ্ধারের চেষ্টা শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩২ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে। যদিও এখনও অফিসিয়াল কোনও বিবৃতি পাওয়া যায়নি। দেখুন দুর্ঘটনার মুহূর্তের ভিডিও এবং দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রমের ভিডিও

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে