আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিববঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বলে মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি।
ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার প্রসঙ্গে এই মন্তব্য করেছেন তিনি। নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, "মমতা ব্যানার্জির যোগ্যতা রয়েছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার। কিন্তু বিজেপির বিরুদ্ধে মানুষের ক্ষোভকে তিনি কতটা টানতে পারবেন সেটাই সবচেয়ে বড় বিষয়। এখনও সেটা দেখা যাচ্ছে না। তাকে বিজেপির দেশ বিভাজনের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্বে থাকতে হবে।"
এই মন্তব্যে অস্বস্তি বেড়েছে বিজেপির। ২০২৪ সালের নির্বাচনে আঞ্চলিক শক্তির গুরুত্বের কথা বলেছেন অমর্ত্য সেন। সেখানে অন্যান্য দলের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কথাও উল্লেখ করেছেন তিনি।