শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ০৫:৫৪:৪৪

এখনই ভোট হলে কে জিতবে? সমীক্ষায় মিলল ইঙ্গিত

এখনই ভোট হলে কে জিতবে? সমীক্ষায় মিলল ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের লোকসভা ভোটের আগে এখনও এক বছরের বেশি সময় বাকি। কিন্তু এখনই ভোট হলে কে জিতবে? তা নিয়ে একটি সমীক্ষার ফল প্রকাশ করা হল। ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এখনই যদি দেশে ভোট হয়, তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। 

অর্থাৎ হ্যাটট্রিক গড়বেন নরেন্দ্র মোদি। ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ওই সমীক্ষায় মোট ১৪০,৯১৭ জন অংশগ্রহণ করেছিলেন। তাদের মতামতের ভিত্তিতেই ওই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এখনই যদি ভোটে ভোট হয়, তাহলে ২৮৪ টি আসনে জিতবে বিজেপি। যা 'ম্যাজিক ফিগার' ২৭২-র থেকে বেশি। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়বে বিজেপি। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি একাই ৩০৩ টি আসন পেয়েছিল।

বিজেপি জিতলেও কংগ্রেসের আসন সংখ্যা ২০০-র কাছাকাছি ঠেকত বলে ওই সমীক্ষায় দাবি করা হয়েছে। ওই সমীক্ষা অনুযায়ী, এখনই যদি দেশে লোকসভা নির্বাচন হত, তাহলে কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা দাঁড়াত ১৯১। যা ২০১৯ সালে কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যার অনেক বেশি। ২০১৯ সালে কংগ্রেস মাত্র ৫২ টি আসনে জিতেছিল।

ওই সমীক্ষা থেকে একটি বিষয় স্পষ্ট যে আপাতত দেশে দ্বিমুখী লড়াই হচ্ছে। বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসকেই দেখছেন আমজনতা। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীদের যে তৃতীয় ফ্রন্টের স্বপ্ন আছে, তা এখনই লোকসভা ভোট হলে দেশের মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ।

প্রায় নয় বছর ক্ষমতায় থাকলেও প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ার তেমন প্রভাব পড়েনি মোদি সরকারের উপর। ম'হামা'রী, মু'দ্রাস্ফী'তি সত্ত্বেও ২০২৩ সালের জানুয়ারিতে ৬৭ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে মোদি সরকারের কাজে তারা সন্তুষ্ট। যা গত বছরের আগস্টে ছিল ৫৬ শতাংশ।

ওই সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালের আগস্টে ৩৭ শতাংশ মানুষ মোদি সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন। যা এখন কমে দাঁড়িয়েছে ১৮ শতাংশ। মোদির সরকারের সবথেকে বড় সাফল্য কী? 

সমীক্ষা অনুযায়ী, ২০ শতাংশ উত্তরদাতা মনে করেন, যেভাবে ম'হামা'রী সামলেছে মোদি সরকার, তা সবথেকে বড় কৃতিত্ব। আবার ১৪ শতাংশ উত্তরদাতার মতে, জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা রদই হল মোদি সরকারের সবথেকে বড় সাফল্য। আবার ১২ শতাংশ উত্তরদাতার মতে, সবথেকে বড় কৃতিত্ব হল রাম মন্দির নির্মাণ।

মোদি সরকারের সবথেকে বড় ব্যর্থতা? ওই সমীক্ষা অনুযায়ী, ২৫ শতাংশ উত্তরদাতা দাবি করেছেন যে মুদ্রাস্ফীতি রুখতে ব্যর্থ হয়েছে সরকার। ১৭ শতাংশ উত্তরদাতার মতে বেকারত্ব নিয়ন্ত্রণ করতে পারেনি বিজেপি সরকার। আবার ম'হামা'রী নিয়ন্ত্রণ নিয়ে মোদি সরকারের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেছেন আট শতাংশ উত্তরদাতা।

মোদির ক্যারিশ্মা, ওই সমীক্ষা অনুযায়ী, মোদীর জনপ্রিয়তায় কোনও প্রভাব পড়েনি। মোদির কাজে সন্তোষ প্রকাশ করেছেন ৭২ শতাংশ উত্তরদাতা। গত বছর আগস্টে যা ছিল ৬৬ শতাংশ। ২০২০ সালের আগস্টে ৭৮ শতাংশ ছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে