শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:১৯:২৪

সরকারি বিবৃতি, বিনামূল্যেই বিমানে চড়ে যেতে পারবেন হংকংয়ে!

সরকারি বিবৃতি, বিনামূল্যেই বিমানে চড়ে যেতে পারবেন হংকংয়ে!

আন্তর্জাতিক ডেস্ক: বিমানে চড়ে হংকং গেলেন অথচ কোনও খরচ লাগল না! এমনটা কোনও আকাশকুসুম কল্পনা নয়। যদি আপনি হতে পারেন ভাগ্যবান ৫ লক্ষ জনের একজন! কেননা এতগুলি বিমানের টিকিট বিতরণ করার সিদ্ধান্ত নিল হংকং প্রশাসন। 

সরকারি এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। কেন হঠাৎ এমন অদ্ভুত পরিকল্পনা? মূলত সেদেশের পর্যটনের অবস্থা অত্যন্ত শোচনীয়। ২০১৯ সালে হিং'সা'ত্মক প্রতিবাদ হওয়ার পর থেকেই হংকংয়ের ভাবমূর্তি প্রবল ভাবে ক্ষ'তিগ্রস্ত হয়েছে। এরপরই অ'তিমা'রীর প্রা'দুর্ভা'বে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। 

বিশ্বের কাছে হংকংয়ের ভাবমূর্তি শোধরাতে এবং পর্যটকদের ফেরাতে ‘হ্যালো হংকং’ প্রকল্প শুরু করা হবে। তারই অংশ বিমানের টিকিট বিতরণ করা। এমনটাই দাবি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের। সব মিলিয়ে ২০০টি পরিকল্পনা রয়েছে হংকং প্রশাসনের। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিনামূল্যে টিকিট বিলির পরিকল্পনা। 

সেদেশের ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ ও এয়ারলাইন এইচকে এক্সপ্রেসের তরফেই ওই টিকিট বিলি করা হবে। চীন-সহ এশিয়ার বিভিন্ন দেশের পর্যটকরা ওই টিকিট পাবেন। টিকিট দেওয়া হবে ইউরোপ ও মার্কিন পর্যটকদেরও। এমনকী অল্প পরিমাণে টিকি পাবেন স্থানীয় বাসিন্দারাও, যারা অন্য দেশে যেতে চান।

হংকংয়ের পর্যটক সংখ্যা অবশ্য বাড়তে শুরু করেছে। ২০২১ সালে যেখানে হংকংয়ে ৯১ হাজার পর্যটক এসেছিলেন, সেখানে ২০২২ সালে একলাফে সংখ্যাটা বেড়ে ৬ লক্ষ ৫ হাজার হয়ে গিয়েছে। কিন্তু যদিও সেটা অ'তিমা'রীর আগের সংখ্যার থেকে নগণ্যই। 

তখন গড়ে সাড়ে পাঁচ কোটিরও বেশি পর্যটক আসতেন সেদেশে। সেই সংখ্যাকে ফেরাতে মরিয়া হয়েই এই সিদ্ধান্ত নিল হংকং প্রশাসন। তবে চীনা পর্যটকদের যে কোটা ছিল তা তুলে নেওয়া হয়েছে। তিন বছর পর খুলে দেওয়া হবে দেশের তিনদিকের সীমান্তও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে