আন্তর্জাতিক ডেস্ক: যাদের পরিবারে কোনও চারপেয়ে আছে, তারাই জানে মায়া কাকে বলে! অনেকে বলেন বাড়িতে পোষ্য থাকা আশীর্বাদের মতো। কুকুররাই বুঝিয়ে দেয় যে, নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে। তাদের উপস্থিতি জীবনকে করে দেয় আরও রঙিন। এবার কুকুরেরই এক কীর্তি ভাইরাল।
সেই ভিডিও নিয়ে সোশ্যালে চর্চা। নেটিজেনদের চোখে জল। সম্প্রতি ইনস্টাগ্রামে @i_love_yau_1430 হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, বিয়ের পর একটি মেয়ে তার বাপের বাড়ি ছেড়ে যাচ্ছে নববধূর বেশে। কুকুরের মুখে ভাষা নেই।
তবে সে কনের পথ আটকে বুঝিয়ে দিচ্ছে যে, কেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বাড়ির মেয়ে! কুকুরের এই আচরণ দেখে মেয়েটির চোখের জল যেন থামতেই চাইছিল না। এমনকী নেটিজেনরাও আবেগে নিজেদের ধরে রাখতে পারেননি। কেউ বলেছেন কুকুরটিকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। কারোর বক্তব্য এটাই সত্যিকারের ভালোবাসা।
ভিডিয়োটি গত ৬ জানুয়ারি পোস্ট হয়েছে ইনস্টাগ্রামে। এখনও পর্যন্ত ৩৩ হাজারের বেশি মানুষ সেই ভিডিয়ো দেখে ফেলেছেন। এমন ভিডিও শুধু মনই ভালো করে দেয় না। কোথাও যেন সময়ও থামিয়ে দেয়। কুকুর-মানুষের এই সম্পর্ক সম্ভবত ভাষায় ব্যক্ত করা যায় না।
বারবার কুকুররা বুঝিয়ে দিয়েছেন যে, প্রভুর জন্য জীবন দিতে হলেও তারা দু'বার ভাববে না। ভালোবাসার সংজ্ঞাটাকে কথা বলতে না পারা এই প্রাণীটিই সব রং দিতে পারে। বারবার 'ডোগো' বা 'পসাম'- এর মতো শব্দগুলি অন্য মাত্রা এনে দেয়। ভিডিওটি দেখুন...