আন্তর্জাতিক ডেস্ক: স্থানীয় সময় আজ সোমবার দক্ষিণ-পূর্ব তুরস্কে আ'ঘা'ত হানা পর পর দুটি ভ'য়াব'হ ভূমিকম্পে কমপক্ষে অনন্ত ১১৮ মারা গেছে বলে জানা গেছে। তুরস্কের সরকারি দুর্যোগ ব্যবস্থানা দপ্তর এএফএডির দুই কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ৭৬ জনের মৃত্যুর সংবাদ পেয়েছেন তারা।
তুর্কি কর্মকর্তারা বলছেন, তাদের দেশে অন্তত ৭৬ জন নিহ'ত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে সিরিয়ায় ভবন ধসে কমপক্ষে ৪৪ জন মারা গেছে এবং ২০০ জন আহত হয়েছে, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এতথ্য জানিয়েছে।
তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো তুরস্ক। স্থানীয় সময় সোমবার ৪টা ১৭ মিনিটে হওয়া এই ভূমিকম্পের কম্পন দেশটির রাজধানী আঙ্কারাসহ তুরস্কের সব অঞ্চলে অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, পর পর দুটি ভূমিকম্প হয়েছে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। সেটি মাত্রা ছিল ৬ দশমিক ৭।
বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল। তুরস্ক ছাড়াও সিরিয়া, লেবানন ও সাইপ্রাসে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে সিরিয়ায় ভবন ধসে কমপক্ষে ৪৪ জন মারা গেছে এবং ২০০ জন আহত হয়েছে।
গাজিয়ানতেপ তুরস্কের শিল্পোৎপাদন কেন্দ্র নামে পরিচিত। এই শহর ও তার আশপাশের এলাকায় বেশ কিছু শিল্প কারখানা গড়ে ওঠায় তুরস্কের অন্যতম জনবসতিপূর্ণ শহরও এটি। গত ১০০ বছরের মধ্যে তুরস্কে আ'ঘা'ত হা'নার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের এটি।