আন্তর্জাতিক ডেস্ক: প্রায়শই ক্ষে'প'ণা'স্ত্র পরীক্ষা করে আন্তর্জাতিক মহলের রাতের ঘুম কাড়ে উত্তর কোরিয়া। পা'রমা'ণবিক অ'স্ত্রের সম্ভার নিয়ে শ'ত্রুপক্ষকে হুঁ'শিয়ারিও দেন সে দেশের একনায়ক কিম জং উন। এ বার দেশের সামরিক কুচকাওয়াজে ক্ষে'পণাস্ত্রের আদলে নেকলেস পরে নজর কাড়লেন কিম জং উনের স্ত্রী।
রাজধানী পিয়ংইয়ংয়ে ‘কোরিয়ান পিপলস আর্মি’র ৭৫ বছর পূর্তি উদ্যাপনের অনুষ্ঠানে হাজির ছিলেন কিম পত্নী রি সল-জু। তার গলার ওই ‘মি'সা'ইল নেকলেস’ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। গলায় ওটা কি? নজর কাড়লেন কিম জং উনের স্ত্রী! বুধবার রাতে পিয়ংইয়ংয়ে কুচকাওয়াজে সে দেশের সামরিক সম্ভারের প্রদর্শনী করা হয়।
অত্যাধুনিক পা'রমা'ণবিক ক্ষে'প'ণা'স্ত্রের প্রদর্শনী করেছে কিমের দেশ। আগামী দিনে উত্তর কোরিয়া ওই ক্ষে'প'ণা'স্ত্রগুলির পরীক্ষা চালাতে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। কুচকাওয়াজে বিভিন্ন ব্যা'লি'স্টি'ক ক্ষে'প'ণা'স্ত্রের প্রদর্শনী ঘিরে খোশমেজাজেই দেখা গিয়েছে কিমকে। তার পরনে ছিল কালো রঙের কোট এবং টুপি। নজর কেড়েছেন তার কন্যা কিম জু এ-ও।
আন্তঃমহাদেশীয় ক্ষে'প'ণা'স্ত্রের বর্ণাঢ্য শোভাযাত্রা তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন তারা। সে দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে ছবিও তুলেছেন ১০ বছর বয়সি কিমের ওই কন্যা। আগামী দিনে কিমের ওই কন্যার হাতেই থাকতে পারে সে দেশের রাশ, এমন জল্পনাই ছড়িয়েছে। তবে ক্ষে'প'ণা'স্ত্রের প্রদর্শনীর পাশাপাশি বাড়তি নজর কেড়েছে কিমের স্ত্রীর গলার নেকলেস।