শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:৩৬:২৫

বিয়ে ভাঙার পর ফের এক বিধবা নারীর সঙ্গে বিল গেটসের প্রেম

বিয়ে ভাঙার পর ফের এক বিধবা নারীর সঙ্গে বিল গেটসের প্রেম

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমে পড়েছেন বিল গেটস? বছর ৬০-র এক বিধবার সঙ্গে ডেট করছেন Microsoft-র সহ প্রতিষ্ঠাতা? ভ্যালেন্টাইন্স ডে-র আগে এই খবর প্রকাশ্যে আনল People নামে এক সংবাদ সংস্থা। তাদের দাবি, পলা হার্ড নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন ৬৭ বছরের বিল গেটস। 

লুকিয়ে লুকিয়ে প্রায়ই তার সঙ্গে দেখা করেন তিনি। গত মাসে অস্ট্রেলিয়া ওপেনের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে দুইজনকে প্রথমবার প্রকাশ্যে গ্যালারিতে দেখা গিয়েছিল। এর পরই দুইজনের মধ্যে সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ায়। যদিও সম্পর্কের কথা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি বিল গেটস।

উল্লেখ্য, ২০১৯ সাল পলার প্রাক্তন স্বামী মার্ক হার্ডের মৃত্যু হয়। ‘ওরাকেল’ নামে একটি প্রযুক্তিগত সংস্থার CEO ছিলেন তিনি। মার্ক ও পলার সন্তানদের সঙ্গে বিলের এখনও দেখা হয়নি বলে দাবি করেছে People। গত মাসে অস্ট্রেলিয়া ওপেনের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে স্টেফানোস সিটসিপাসের মুখোমুখি হন নোভাক জোকোভিচ। 

মেলবোর্নের রড লেভার এরিনায় ওই ম্যাচ গ্যালারিতে পাশাপাশি বসে দেখেন বিল ও পলা। দুইজনকে সেখানে খুনসুঁটি করতেও দেখা যায়। সেই ছবি প্রকাশ্যে আসতেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ায়। ম্যাচের পর মেলবোর্নের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান পলা হার্ড। তবে অস্ট্রেলিয়ায় ঘোরাঘুরির সময় রীতিমতো ছদ্মবেশ নিয়েছিলেন তিনি। 

ফলে কেউই তাকে চিনতে পারেননি। প্রেমিকার দিনভর আউটিং-এ বিলও ছিলেন কিনা, তা অবশ্য জানা যায়নি। বিল ও পলার এই সম্পর্কের কথা স্বীকার করেছেন তাদের এক বন্ধু। তার দাবি, মার্কের মৃত্যুর আগেই বিলের সঙ্গে দেখা হয়েছিল পলার। টেনিসের প্রতি আগ্রহের কারণেই প্রায়ই ম্যাচ দেখতে যেতেন তিনি। সেখানেই বিলের সঙ্গে দেখা হয় তার। 

ধীরে ধীরে দুইজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মার্কের মৃত্যুর পর দুইজনে আরও কাছাকাছি আসেন বলে দাবি করেছেন ওই বন্ধু। “আপনি দুইজনের মধ্যে কোনও বিভাজন রেখা টানতে পারবেন না। তবে পলাকে কখনই রহস্যময়ী নারী বলা যাব না। নিজের বৃত্তেই থাকতে হেশি পছন্দ করেন তিনি।” সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন ওই যুগলের বন্ধু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে