সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:৪৮:৫০

আফগানিস্তানে এবার আঘাত হানল ভূমিকম্প

আফগানিস্তানে এবার আঘাত হানল ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : এবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের ফায়জাবাদ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে সোমবার সকাল ৬টা ৪৭ মিনিটে এ ভূমিকম্প হয়। আফগানিস্তানের ফয়জাবাদের ১৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যানুযায়ী, আফগানিস্তানের ফায়জাবাদের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এ সময় ফায়জাবাদ ছাড়াও দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। ৩৬ সেকেন্ড ধরে চলা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ফায়জাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মাটি থেকে ১৩৫ কিলোমিটার গভীরে।

গত সোমবার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া। এখন পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে