সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:৪৯:২৯

তুরস্কের অলিগলি ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ

তুরস্কের অলিগলি ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের প্রত্যন্ত এলাকা ও অলিগলি ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। কোনও রকমে প্রাণ বাঁচিয়ে তারা নিরাপদ স্থানে যেতে চাইছেন। তাদের বিনামূল্যে বিমান পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে দেশটির একাধিক বিমান সংস্থা।

টার্কিশ এয়ারলাইন্স, পেগাসাস এয়ারলাইন্স তুরস্কে দুর্গতদের জন্য বিনামূল্যে বিমান পরিষেবা ঘোষণা করেছে। প্রত্যন্ত এলাকা থেকে বিনামূল্যে বিমান পৌঁছে দেবে দেশের রাজধানী আঙ্কারায়। অন্য নিরাপদ শহরগুলিতে আসার জন্যেও বিমান পরিষেবা মিলছে বিনামূল্যে।

ভূমিকম্প বিধ্বস্ত এলাকা থেকে দলে দলে চলে আসা দুর্গতদের জন্য তুরস্কের বিভিন্ন শহরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের হোস্টেল খুলে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানেও আশ্রয় নিচ্ছেন কেউ কেউ। হাতায়, নুরদাগি, মারাশের মতো এলাকা থেকে হাজার হাজার মানুষ চলে আসছেন আঙ্কারা, ইস্তানবুলে, নিরাপদ আশ্রয়ের খোঁজে।

গত সোমবার সকালে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। মূল কম্পনের পর আফটার শকে অন্তত ১০০ বার কেঁপেছে দুই দেশের মাটি। ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩৩ হাজারের গণ্ডি। সোমবার তুরস্কের উদ্ধারকাজ পা দিয়েছে অষ্টম দিনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে