সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:৪১:৪৫

পাত্রের ফুফাকে খাবার চেখে দেখতে না দেয়ায় রণক্ষেত্র বিয়েবাড়ি! (ভিডিও)

পাত্রের ফুফাকে খাবার চেখে দেখতে না দেয়ায় রণক্ষেত্র বিয়েবাড়ি! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: খাবারের মেনুতে থাকা পনিরের পদ চেখে দেখতে পারেননি পাত্রের ফুফা। আর তা নিয়ে শুরু হল হট্টগোল। নিমেষে রণক্ষেত্রে পরিণত হল বিয়েবাড়ির অনুষ্ঠান! হাতাহাতিতে জড়ালেন পাত্র এবং পাত্রীপক্ষের পরিবার-পরিজনেরা। 

ভারতের উত্তরপ্রদেশের বাগপতে এই ঘটনাটি ঘটেছে। এক টুইটার ব্যবহারকারী এই ঘটনার ভিডিও পোস্ট করার পর সেই মারামারির দৃশ্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ভিডিওটিতে দেখা গিয়েছে, উভয় পক্ষের অতিথিরা একে অপরের দিকে এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি চালাচ্ছেন।

এক মহিলা বাধা দিতে গেলে তাকেও ধাক্কা খেতে হয়। লাঠি এবং বেল্ট হাতে তুলে নিতে দেখা যায় জনাকয়েক আত্মীয়কে। মারধরের চোটে জ্ঞান হারান এক যুবক। ভাইরাল এই ভিডিও ইতিমধ্যেই ১ লক্ষ ৪০ হাজার বার দেখা হয়েছে। অনেকে এই ভিডিও নিয়ে মতামতও দিয়েছেন টুইটারে।

গত বছর ১৯ ফেব্রুয়ারি বিহারের পূর্ণিয়াতেও একই রকম একটি ঘটনা ঘটছিল। পূর্ণিয়ার বাবহানি গ্রামের পথ দিয়ে বরযাত্রীকে নিয়ে হেঁটে পাত্রীর বাড়িতে যাওয়ার সময় রেগে যান পাত্রের ফুফা। আর তা নিয়ে হই-হট্টগোলের ঠেলায় প্রায় ৭০ মিনিট ধরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বিয়েবাড়ির ভিডিও...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে