রবিবার, ০৫ মার্চ, ২০২৩, ০৯:৫২:২১

ব্রঙ্কাইটিসে আক্রান্ত : হাসপাতালে সোনিয়া

ব্রঙ্কাইটিসে আক্রান্ত : হাসপাতালে সোনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার হঠাৎ করে ব্রঙ্কাইটিসে আক্রান্ত হন। পরে পরিবারের পরামর্শেই হাসপাতালে ভর্তি হন তিনি। এনডিটিভির খবরে এ তথ্য জানা যায়। 

অন্য এক তথ্যে আনন্দ বাজার  জানিয়েছে, সনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল। তবে তাঁর কয়েকটি শারীরিক পরীক্ষাও করানো হয়েছে। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। গত জানুয়ারিতে তিনি শ্বসনতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ বছরের জানুয়ারিতেও শ্বাসযন্ত্রে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়া গান্ধীকে। এ নিয়ে তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন ৭৬ বছর বয়সী এই রাজনীতিক। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে