আন্তর্জাতিক ডেস্ক : প্রাদেশিক গভর্নরসহ ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে ফিলিপাইনের মধ্যাঞ্চলে।ওই দেশটির রাজনীতিবিদদের নিশানা করে সবশেষ হামলার ঘটনা এটি। খবর আলজাজিরার।
গত বছরের স্থানীয় নির্বাচনের পর এ ধরনের হামলার শিকার হওয়া তৃতীয় ব্যক্তি তিনি। নিহত রোয়েল দেগামো নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর। পুলিশ বলছে, সশস্ত্র বাহিনীর ইউনিফর্ম পরা ছয় সন্দেহভাজন ব্যক্তি রাইফেল নিয়ে প্যামপ্লোনা শহরে গভর্নরের বাসভবনে প্রবেশ করে গুলি চালায়।
গভর্নরের স্ত্রী বলেন, গুলিবিদ্ধ হয়ে রোয়েল দেগামোসহ ছয় ব্যক্তি নিহত হয়েছেন। প্যামপ্লোনা শহরের গভর্নর জেনিস দেগামো বলেন, গভর্নর রোয়েল দেগামো এ ধরনের মৃত্যু প্রাপ্য নন। শনিবার তিনি তার এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট। এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস।