সোমবার, ০৬ মার্চ, ২০২৩, ১২:৪৭:৪৬

রাহুল গান্ধীর ভাষ্য : চীনের হুমকি বোঝে না জয়শঙ্কর

রাহুল গান্ধীর ভাষ্য : চীনের হুমকি বোঝে না জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর চীনের হুমকি বোঝেন না বলে মন্তব্য করেছেন, ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লন্ডনে ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে আলাপকালে কেরালা রাজ্যের ওয়েনাদের এমপি রাহুল বলেন, তিনি ভারতের বিদেশ নীতিকে সমর্থন করেন।

পররাষ্ট্রনীতিসহ ইউক্রেন যুদ্ধে দিল্লির অবস্থান নিয়ে রাহুলের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা। প্রশ্নের উত্তরে কংগ্রেস নেতা বলেন, ভারতীয় পররাষ্ট্র নীতিকে আমি সমর্থন করি। এর সঙ্গে খুব বেশি দ্বিমত নেই আমার।এনডিটিভির সূত্রে এ তথ্য জানা যায়।

সীমান্তে চীনা সেনাদের অনুপ্রবেশ প্রসঙ্গে রাহুল বলেন, আমাদের ভূখণ্ডের ২ হাজার বর্গ কিলোমিটার চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) হাতে। কিন্তু প্রধানমন্ত্রী মোদি নিজেই বলেছেন, কেউ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি। ভারতের এক ইঞ্চি জমিও নেওয়া হয়নি। তার এমন মন্তব্য আমাদের আলোচনার অবস্থানকে শেষ করে দিয়েছে।

রাহুল আরও মনে করেন, সীমান্তে চীনের সেনারা যা করছে তা নিয়ে দিল্লিকে আরও সতর্ক হওয়া দরকার। প্রতিকূল পরিস্থিতিতে আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আমি মনে করি না সরকারে অর্থ সংকট রয়েছে।

আমি করি আপনি (মোদি) যেভাবে বিষয়টি উপস্থাপন করছেন তাতে ত্রুটি আছে।কংগ্রেসের চীন নীতি সম্পর্কে সাংবাদিকদের রাহুল বলেন, কংগ্রেসের নীতি ছিল তারা কাউকে ভারতীয় ভূখণ্ডে অবৈধ প্রবেশের সুযোগ দেয় না। বেইজিংকে নিয়ে কংগ্রেসের নীতি স্পষ্ট।

আমাদেরকে কেউ ধমক দিতে পারে না। তারা কোনও দেশ, এটা কোনও বিষয় না। আমাদের ভূখণ্ডে তারা প্রবেশে করেছে, যা অগ্রহণযোগ্য। আমাদের সেনাদের হত্যা করেছে, এ বিষয়টি প্রধানমন্ত্রী অস্বীকারও করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে