মঙ্গলবার, ০৭ মার্চ, ২০২৩, ১১:১৮:৩৮

আলেপ্পো বিমানবন্দর অচল ইসরাইলি হামলায়

 আলেপ্পো বিমানবন্দর অচল ইসরাইলি হামলায়

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে লাটাকিয়ার পশ্চিমে ভূমধ্যসাগরের দিক থেকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাতে এ খবর দিয়েছে আলজাজিরা।

আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে যখন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, তখন ব্যাপক ক্ষতি হয়েছে। সানা জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে ইসরায়েল আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তবে এ হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।এই হামলায় বিমানবন্দরটির ‘বস্তুগত ক্ষতি’ হয়েছে এবং বিমানবন্দরটিকে অচল করে ফেলে।

আর এ হামলার ব্যাপারে এখন পর্যন্ত ইসরায়েল থেকে কিছু বলা হয়নি। সামরিক সূত্রকে উদ্বৃত করে সানার প্রতিবেদনে বলা হয়েছে, আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে লাটাকিয়ার পশ্চিমে ভূমধ্যসাগরের দিক থেকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে