শুক্রবার, ০৭ এপ্রিল, ২০২৩, ১১:০৭:২৫

শুক্রবার ভোরে লেবানন এবং গাজা উপত্যকাজুড়ে বিকট বি'স্ফো'রণের শব্দ শোনা গেছে

শুক্রবার ভোরে লেবানন এবং গাজা উপত্যকাজুড়ে বিকট বি'স্ফো'রণের শব্দ শোনা গেছে

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিন উত্তেজনা চরমে পৌঁছেছে। শুক্রবার ভোরে লেবানন এবং গাজা উপত্যকাজুড়ে বিকট বি'স্ফো'রণের শব্দ শোনা গেছে। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে র'কেট হা'মলার পর, আ'ক্রান্ত হয় লেবানন ও গাজা উপত্যকা। ইসরায়েলে হা'মলার জন্য ফিলিস্তিনি জ'ঙ্গি গোষ্ঠী হা'মাসকে দায়ী করছে তেল আবিব৷

ইস'রায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, দক্ষিণ লেবাননে হামাসের ‘স'ন্ত্রা'সী’ ঘাঁটিতে হা'মলা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ অভিযান চালানোর পর থেকে ই'সরায়েল-ফি'লিস্তিনের মধ্যে উত্তেজনার পারদ চরমে রয়েছে।

হা'মাস বলছে, লেবানন থেকে কে বা কারা ক্ষে'পণাস্ত্র নি'ক্ষেপ করেছে সে সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই। এটি ১৭ বছরের মধ্যে ইসরায়েলের উত্তর প্রতিবেশী থেকে সবচেয়ে বড় হা'মলা।

 ই'সরায়েলে যখন রকেট হা'মলা হয় তখন হামাস প্রধান ইসমাইল হানিয়াহ লেবাননে ছিলেন। তিনি বলেছিলেন, ইসরায়েলি আগ্রাসনের মুখে ফি'লিস্তিনিরা বসে থাকবে না। এক বিবৃতিতে শুক্রবার আইডিএফ জানায়, তারা দক্ষিণ লেবাননে হা'মাসের স'ন্ত্রাসী অবকাঠামোগুলোতে আঘা'ত হে'নেছে।

‘আমরা হা'মাসকে লেবাননের মাটি ব্যবহার করতে দেবো না। লেবাননকে তার ভূখণ্ড থেকে হওয়া প্রতিটি হা'মলার জন্য দায়ী করা হবে’...আইডিএফ যোগ করেছে।

 এদিকে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো কাঁপিয়ে দিচ্ছে গা'জার আকাশ। বিবিসির খবরে বলা হচ্ছে, অন্তত ২০টি ক্ষে'পণা'স্ত্র ১০মিনিটের মধ্যে চারটি নতুন জায়গায় আঘা'ত হেনেছে। জবাবে দক্ষিণ ইসরায়েলে নতুন রকেট হা'মলা চালিয়েছে ফি'লিস্তিনি জ'ঙ্গিরাও।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করার পর গাজা ও লেবাননে হা'মলা হলো। এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেছিলেন, আমরা আমাদের শত্রুদের আঘা'ত কররো। তারা সব আগ্রাসনের জন্য মূল্য দিতে হবে।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি দেশটির ভূখণ্ড থেকে যে কোনো সামরিক অভিযা'নের নিন্দা করেছেন। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল বলছে, পরিস্থিতি ‘অত্যন্ত গুরুতর’। বিবদমানদের সংযম এবং উত্তেজনা এড়ানোর আহ্বান জানিয়েছে বাহিনীটি।

অধিকৃত জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর দ'মন-পীড়নের মাত্রা সম্প্রতি বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সবশেষ জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর হা'মলা চালানো হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘ'র্ষ হলে কয়েকজন মুসল্লি আহত হন। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে