আন্তর্জাতিক ডেস্ক: ভ'য়াব'হ সড়ক দু'র্ঘ'টনায় আহ'ত হলেন চার জন। তাদের মধ্যে তিন স্কুল শিক্ষার্থী এবং একজন বাইকচালক রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমরা।
গত ১৮ জুলাই ভারতের কর্নাটকের রাইচূড় জেলায় রাস্তায় মোড় ঘুরছিলেন এক বাইকচালক। সেই সময় দ্রুত গতিতে একটি গাড়ি ওই রাস্তা ধরে আসছিল। বাইকচালক আচমকাই গাড়ির সামনে চলে আসায় নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। গাড়িটি প্রথমে ধাক্কা মারে বাইকচালককে। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, বাইক থেকে কয়েক ফুট উঁচুতে উঠে রাস্তায় আছড়ে পড়েন চালক।
এই দুর্ঘটনা যখন ঘটে সেই সময় রাস্তার বাঁ পাশ ধরে স্কুলে যাচ্ছিলেন চার স্কুলছাত্রী। কিছু বুঝে ওঠার আগেই সেই গাড়িটি ধাক্কা মারে তাদের। এক স্কুলছাত্রী শূন্যে উঠে কয়েক হাত দূরে উড়ে গিয়ে পড়েন। এই ঘটনায় আহত হন তার দুই সঙ্গীও। এই দুর্ঘটনার পর স্থানীয়রা স্কুলছাত্রী এবং বাইকচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
পুলিশ সূত্রে খবর, বাইকচালকের আঘাত গুরুতর। তবে স্কুলছাত্রীরা সামান্য চোট পেয়েছেন। রাঘবেন্দ্র পেট্রল পাম্পের সামনে ঘটনাটি ঘটনায় পাম্পের সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়ে। সেই ভিডিও বুধবার প্রকাশ্যে আসে। ঘটনার পরই গাড়িচালক পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ থেকে গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। তারপর খোঁজ চালিয়ে তাকে গ্রেফতারও করেছে। ভিডিওটি দেখুন...