শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯:২০

নতুন করে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে

নতুন করে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। যদিও তা আগামী বুধবারে। অভিমুখ হতে চলেছে ওডিশা। কিন্তু, তার আগে ফের একবার শহর কলকাতায় বাড়তে চলেছে তাপমাত্রার পারদ। 

আরও পড়ুন: সফল হতে চাইলে আজ থেকে বাদ দিন ৬টি বিষয়

শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গজুড়ে কমবে বৃষ্টিপাত। বাড়বে তাপমাত্রা। একই পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গেও। এদিকে আগামী বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে নতুন ঘূর্ণাবর্তের জন্য ফের একবার বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে