সোমবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:১৪:১৩

স্বর্ণের দামে বড় ধস, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

স্বর্ণের দামে বড় ধস, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক : ডলারের মূল্য হ্রাস ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার মাঝেই বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম। সোমবার (২ ফেব্রুয়ারি) পণ্যবাজারেও নেমেছে বড় ধস। যার মধ্যে স্বর্ণ ছাড়াও তেল, রুপা ও শিল্প ধাতুগুলোর দর সবচেয়ে বেশি কমেছে। খবর রয়টার্সের

প্রতিবেদনে বলা হয়, মার্কিন ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশকে মনোনীত করার খবর ঝুঁকিপূর্ণ সম্পদের উপর বিক্রি-বেশি চাপ সৃষ্টি করেছে। আর সেই কারণেই মূল্যবান ধাতুগুলোর দাম দ্বিতীয় দিনেও নিচে নেমেছে।

রয়টার্স জানিয়েছে, দুই সপ্তাহের সর্বনিম্নে নেমেছে স্বর্ণের দাম। এসময় কমেছে ৯ শতাংশ। আর রূপার দাম ১৩ শতাংশের বেশি কমেছে। যদিও গত সপ্তাহে উভয় ধাতুই রেকর্ড দামে পৌঁছেছিল।

এসময় তেলের দাম প্রায় ৫.৫ শতাংশ নেমেছে। যা কয়েক মাসের উচ্চ মূল্যের তুলনায় কিছুটা কম। লন্ডন মেটাল এক্সচেঞ্জে তামার দাম প্রায় ৫ শতাংশ কমেছে।

কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার পণ্য কৌশলজ্ঞ ভিভেক ধর বলেছেন, ‘মার্কেটের স্বর্ণের ও রূপার সঙ্গে মার্কিন শেয়ার বাজার বিক্রির সিদ্ধান্ত দেখাচ্ছে যে বিনিয়োগকারীরা ওয়ারশকে আরও কঠোর নীতি গ্রহণকারী হিসেবে দেখছেন।

তিনি বলেন, মজবুত মার্কিন ডলারের চাপও স্বর্ণসহ অন্যান্য পণ্যবাজার, তেল ও ধাতুতে প্রভাব ফেলছে।’ তবে ওয়ারশ পূর্বাভাস দিয়ে জানিয়েছেন, এখনও চতুর্থ ত্রৈমাসিকে সোনার দাম ৬,০০০ ডলার হতে পারে!

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেলের সাবেক গভর্নর ওয়ারশকে জেরোম পাওয়েলের স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করেছেন। এর ফলে শেয়ার ও পণ্যবাজারে বিক্রি শুরু হয় এবং ডলারের মান বাড়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে