ফেসবুক ব্যবহারকারীদের আরও সৃজনশীলভাবে নিজেদের প্রকাশের সুযোগ দিতে নতুন ফিচার চালু করেছে Meta Platforms। এবার শুধু স্থির প্রোফাইল ছবি নয়, ছবি হবে অ্যানিমেটেড—হাসবে, হাত নাড়াবে, এমনকি ভার্চুয়াল পার্টি হ্যাটও পড়তে পারবে।
নতুন ফিচার
অ্যানিমেটেড প্রোফাইল ছবির সুবিধা
মেটা এআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীরা যেকোনো স্থির ছবিকে অ্যানিমেটেড প্রোফাইল ছবিতে রূপ দিতে পারবেন। নতুন ফিচারের মাধ্যমে ছবিতে মোশন ইফেক্ট যোগ করা যাবে। এতে দেখা যাবে—
-হাত নাড়ানো
-হার্ট শেপ তৈরি করা
-ভার্চুয়াল পার্টি হ্যাট পরা
উচ্চমানের অ্যানিমেশন পেতে মেটা ব্যবহারকারীদের ক্যামেরার দিকে সরাসরি তাকানো ছবি ব্যবহারের পরামর্শ দিয়েছে। ব্যবহারকারীরা মোবাইল গ্যালারি বা পূর্বে আপলোড করা ফেসবুক ছবিও বেছে নিতে পারবেন।
‘রিস্টাইল’ টুলে পুরোনো ছবিও নতুন রূপে
মেটা এআইয়ের নতুন রিস্টাইল টুল ব্যবহার করে স্টোরি ও মেমোরিজের ছবিও নতুনভাবে সাজানো যাবে। ছবি আপলোড করার পর শুধু একটি প্রম্পট লিখলেই বা পছন্দের থিম বেছে নিলেই ছবির লুক বদলে যাবে।
উপলব্ধ থিমের মধ্যে রয়েছে—
অ্যানিমেশন, ইলাস্ট্রেশন, ড্রিমি, উজ্জ্বলসহ নানা স্টাইল
আলো, রং, মুড পরিবর্তন
নতুন ব্যাকগ্রাউন্ড যেমন সমুদ্রসৈকত বা শহরের দৃশ্য
মেসেজে অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড
টেক্সট বার্তাতেও যোগ হয়েছে চলমান দৃশ্য। নতুন রেইনবো আইকনে ক্লিক করলে ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন—
ঝরতে থাকা পাতা
ঢেউ খেলানো সমুদ্র
অন্যান্য চলমান দৃশ্য
ফেসবুক জানিয়েছে, ভবিষ্যতে ঋতুভিত্তিক ব্যাকগ্রাউন্ডও যুক্ত হবে।
উল্লেখ্য, এই নতুন ফিচার ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
সূত্র: TechCrunch