শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০৮:৫৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা শুরু

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে ধেয়ে আসার পর শনাক্ত করা হয়েছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে।

এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ‘সাধারণ জনগণকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।’

 এতে আরও বলা হয়, ‘এই মুহূর্তে ইসরাইলি বিমান বাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানতে কাজ করছে।

 সেনাবাহিনী সতর্ক করে বলেছে, ‘ ইসরাইলের প্রতিরক্ষা সম্পূর্ণ নিরাপদ নয়, তাই জনগণের জন্য আইডিএফের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।’

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে উত্তর ইসরাইল জুড়ে সাইরেন বেজে উঠছে। ইসরাইলিদের নিরাপদ কক্ষে যেতে বলা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ করছে। সামরিক বাহিনী আরও জানায়, ইসরাইলি বিমান বাহিনী হুমকি দূর করার জন্য এবং পাল্টা আঘাতের জন্য কাজ করছে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমরা তোমাদের সতর্ক করেছিলাম! এখন তোমরা এমন একটি পথে যাত্রা শুরু করেছ যার শেষ আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।

এর আগে তেহরানের অতি-সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুতই প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে