রবিবার, ০১ মার্চ, ২০২৬, ১২:৪৯:০৩

হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়, ঘটনাস্থলেই এমপিসহ ৬ জনের মৃত্যু

হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়, ঘটনাস্থলেই এমপিসহ ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নান্দি কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এমুরুয়া ডিকিরের সংসদ সদস্য জোহানা নগেনো রয়েছেন। কেনিয়ার পার্লামেন্টের স্পিকার এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও আবহাওয়া খারাপ থাকার কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণের চেষ্টা করেছিল।
অবতরণের সময় হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়। দুর্ঘটনাটি কেন এবং কিভাবে ঘটল, তা জানতে কেনিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। সূত্র : জিনহুয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে