আন্তর্জাতিক ডেস্ক : ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং আত্মরক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, ‘গত ৩০০ বছরে ইরান কোনো যুদ্ধের সূচনা করেনি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী কখনো আত্মরক্ষা ছাড়া আক্রমণ চালায়নি।’
তিনি আরও বলেন, ‘যেকোনো মূল্যেই আমরা নিজেদের এবং আমাদের ছয় হাজার বছরের সভ্যতাকে রক্ষা করব। শত্রুরা তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হবে।’
লারিজানি দাবি করেন, যুক্তরাষ্ট্রের মতো নয়, ইরান দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত। তিনি দেশের প্রতিরোধ সক্ষমতা ও ‘অত্যাচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান’-এর কথাও তুলে ধরেন।’