মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ১২:৪০:৪৩

এবার ইসরাইলে মাইক্রোসফটের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

এবার ইসরাইলে মাইক্রোসফটের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে সোমবার (২ মার্চ) কয়েক দফায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মাধ্যমে উগ্রবাদী ইহুদি ভূখণ্ডটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করা হয়েছে বলে তেহরান জানিয়েছে।

ইরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলি সেনাবাহিনীর বীরশেবা যোগাযোগ কমপ্লেক্সে আঘাত হেনেছে।

দেশটির তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায় যে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ১১তম ঢেউ ইসরাইলের বিরশেবা শহরকে লক্ষ্যবস্তু করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ওই শহরে অবস্থিত ইসরাইলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে, এটিই বিরশেবা শহরের সেই লক্ষ্যবস্তু, যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে