মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, ০২:৫৮:০৩

যে দেশে সব ভিসা দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র

যে দেশে সব ভিসা দেওয়া বন্ধ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে পাকিস্তানে সব ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসলামাবাদ দূতাবাস জানিয়েছে , এই নির্দেশনা ইসলামাবাদে অবস্থিত দূতাবাসের পাশাপাশি লাহোর ও করাজির কনস্যুলেটগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য।

বলা হয়েছে, এই বাতিলাদেশ শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত কার্যকর থাকবে।

রোববার করাচি কনস্যুলেটে হামলার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন—এমন খবরের পর বিক্ষোভকারীরা কনস্যুলেটে হামলা চালায়।বাংলা সংবাদ সূত্র: আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে